প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে খুন হলেন বিশ্ববিদ্যালয় ছাত্র

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৪ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM
নিহত শিক্ষার্থী তাজকীর আহমেদ ও তার প্রেমিকা

নিহত শিক্ষার্থী তাজকীর আহমেদ ও তার প্রেমিকা © সংগৃহীত

খুলনায় প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে খুন হলেন রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাজকীর আহমেদ। সাত দিন নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খুলনার খানজাহান আলী থানার গিলাতলা বালুর ঘাট এলাকায় ভৈরব নদী থেকে বস্তাবন্দি অবস্থায় তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ।  

তাজকীর আহমেদ ঢাকার ধানমন্ডির বাসিন্দা। গত ২১ ফেব্রুয়ারি তিনি নগরীর গোয়ালখালী এলাকায় মামার বাড়িতে আসেন। সেখান থেকে প্রেমিকা সীমার সঙ্গে দেখা করতে খালিশপুরে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।  

শিক্ষার্থীর বাবা মুরাদ হোসেন ২২ ফেব্রুয়ারি খালিশপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ২৫ ফেব্রুয়ারি সাতজনকে আসামি করে অপহরণ মামলা দায়ের করেন। ওই মামলায় সীমাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।  

প্রেমিকা সীমা পুলিশের কাছে দাবি করেছেন, তার মোবাইল ব্যবহার করে তাজকীরকে ডেকে নেয় তার সাবেক স্বামী অভি। ঘটনার পর থেকে অভি পলাতক। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।  

বৃহস্পতিবার সন্ধ্যার কিছুক্ষণ আগে স্থানীয়রা ভৈরব নদীর তীরে বস্তাবন্দি অবস্থায় একটি লাশ দেখতে পান। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তাজকীরের পরিবারের সদস্যরা সেটি শনাক্ত করেন।  

খানজাহান আলী থানার ওসি কবীর হোসেন জানান, লাশটি কয়েক দিন পানিতে থাকায় কীভাবে হত্যা করা হয়েছে তা বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9