প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘বাংলাদেশ অর্থনীতি: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩০ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
সেমিনার

সেমিনার © সংগৃহীত

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উদ্যোগে ‘বাংলাদেশ অর্থনীতি: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া লেকচার সিরিজের প্রথম কর্মসূচি হিসেবে আয়োজিত এই সেমিনারে দেশের শীর্ষ অর্থনীতিবিদ, শিল্প নেতৃবৃন্দ এবং শিক্ষাবিদরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, বিশিষ্ট অর্থনীতিবিদ ও পিপিআরসি’র চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান, যিনি বাংলাদেশের অর্থনৈতিক গতিধারা, সম্ভাবনা এবং বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রিন্সিপাল অ্যাডভাইজর অধ্যাপক ড. আনোয়ারুল কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম, যিনি বাংলাদেশের পোশাক শিল্পের ভবিষ্যৎ এবং আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতার বিষয়গুলো তুলে ধরেন।

সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সামিউল ইসলাম। তার বক্তব্যে তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের চ্যালেঞ্জ, কাঠামোগত সংস্কার এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি দ্রুত বিকশিত হচ্ছে, তবে দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির জন্য শিল্প, শিক্ষা ও প্রযুক্তির মধ্যে শক্তিশালী সংযোগ তৈরি করা জরুরি।’

সেমিনারটির সভাপতিত্ব করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী। তিনি শিক্ষার্থীদের জন্য এই ধরনের সেমিনারের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘অর্থনৈতিক উন্নয়নে শিক্ষার্থী ও গবেষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির পারস্পরিক সহযোগিতা দেশের অর্থনীতিকে আরও এগিয়ে নিয়ে যাবে।’

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শিল্পখাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনায় অর্থনীতির নানাদিক, নীতি-নির্ধারণের চ্যালেঞ্জ, শিল্প খাতের বর্তমান অবস্থা ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে গভীর বিশ্লেষণ করা হয়।

এই সেমিনার ভবিষ্যতে অর্থনৈতিক গবেষণা ও নীতিনির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9