এআইইউবিতে ২০২৪-২৫ সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৪ AM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৪:০২ PM
এআইইউবিতে ২০২৪-২৫ সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

এআইইউবিতে ২০২৪-২৫ সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন © সৌজন্যে প্রাপ্ত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) স্প্রিং ২০২৪-২৫ সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিভিন্ন অনুষদের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাদিয়া আনোয়ার। তিনি নবাগত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান এবং তাদের শিক্ষা জীবন ও ক্যারিয়ার সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন—এআইইউবির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ. হাসান, ট্রাস্টি বোর্ডের সদস্য ড. কারমেন জেড. লামাগনা, উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার, প্রক্টর এবং বিভিন্ন অনুষদের ডিনরা।

এ সময় অনুষ্ঠানে আরও ছিলেন—ট্রাস্টি বোর্ডের সদস্য মিস শানিয়া মাহিয়া আবেদীন, এআইইউবির রেজিস্ট্রার, শিক্ষক-শিক্ষিকা, পরিচালকরা, উর্ধ্বতন কর্মকর্তা, নবাগত শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা।

অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ কনসার্টের আয়োজন করা হয়। এতে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী ও এআইইউবির প্রাক্তন শিক্ষার্থী মিনার রহমান।

ব্রহ্মপুত্র নদে ভাসছিল পুলিশ সদস্যের বাবার লাশ 
  • ০১ আগস্ট ২০২৬
বার্ন ইনস্টিটিউটে ডাক্তার দেখানোর টিকিট মিলবে অনলাইনে
  • ০১ আগস্ট ২০২৬
টেকসই ও উন্নত জাত উদ্ভাবনেই প্রাণিসম্পদ খাতের ভবিষ্যৎ: বাকৃ…
  • ০১ আগস্ট ২০২৬
দেশজুড়ে কড়া সতর্কতা
  • ০১ আগস্ট ২০২৬
প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে: ম…
  • ০১ আগস্ট ২০২৬
১৮০০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার
  • ০১ আগস্ট ২০২৬