আবিপ্রবিতে ধর্ষণ ও চাঁদাবাজির বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন 

২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৬ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪২ PM
শিক্ষার্থীদের মানববন্ধন

শিক্ষার্থীদের মানববন্ধন © টিডিসি

দেশের ক্রমবর্ধমান আইনশৃঙ্খলার অবনতি, চাঁদাবাজি, লুণ্ঠন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা দেড়টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে শিক্ষার্থীরা একত্র হয়ে ধর্ষণ, নারী নির্যাতন ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাই আওয়াজ তোলেন। 

মানববন্ধনে অংশ নেওয়া এলাহী মাশরাফি বলেন, ‘ফেসবুক, নিউজপেপারে চোখ বুলাতেই দেখি ধর্ষণের নিউজ, চাঁদাবাজির নিউজ, হত্যাকাণ্ডের নিউজ। শিক্ষার্থী হিসেবে নিজের দেশে পরিপূর্ণ জীবনযাপন চাওয়াই কি আমাদের অপরাধ?’

আরেক শিক্ষার্থী রাফিউল আমিন বলেন, ‘শিক্ষার্থী হিসেবে আমাদের দায়িত্ব নিজেদের পড়াশোনাকে দেশের জন্য কাজে লাগানো। কিন্তু দেশে আজ এই অস্থিরতায় নিজেদের নিরাপত্তার চিন্তাতেই আমরা ব্যস্ত, দেশের উপকার করব কীভাবে?’

শিক্ষার্থীরা অন্তর্বর্তী সরকারকে এসব ব্যাপারে জিরো টলারেন্সে আসার জন্য অনুরোধ জানিয়েছেন। মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা সবাই মিলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9