বাংলা ভাষার ঐতিহ্য সংরক্ষণে এনএসইউতে আলোচনা সভা

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৭ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪৫ PM
এনএসইউতে অধ্যাপক ড. সলিমুল্লাহ খান

এনএসইউতে অধ্যাপক ড. সলিমুল্লাহ খান © সংগৃহীত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস ২০২৫ উপলক্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এনএসইউ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও বুদ্ধিজীবী অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের সাবেক জ্যেষ্ঠ প্রকৌশলী শহীদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউ-এর কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক আবদুর রব খান।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন ও ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

স্বাগত বক্তব্যে এনএসইউ-এর রেজিস্ট্রার ড. আহমেদ তাজমীন বলেন, ‌‘ভাষা হলো আত্মার জানালা। আত্মার মুক্তি ছাড়া যেমন মননশীলতার বিকাশ সম্ভব নয়, তেমনি ভাষার স্বাধীনতা ছাড়া কোনো জাতি প্রকৃত অর্থে মুক্ত হতে পারে না।’

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সলিমুল্লাহ খান বলেন, ‘ইতিহাস শুধু অতীতের গল্প নয় বা অতীত-বর্তমানের সংযোগমাত্র নয়। ইতিহাস হলো বর্তমান থেকে দেখা অতীত। তাই যখন বর্তমানের প্রেক্ষাপট পরিবর্তিত হয়, তখন ইতিহাসের দৃষ্টিভঙ্গিও বদলায়।’

শহীদুল ইসলাম বলেন, ‘বাংলা ভাষার প্রসঙ্গে আবেগের পাশাপাশি বাস্তব প্রয়োগও জরুরি। আমাদের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে আরও বেশি উদ্যোগ নিতে হবে।’

অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এনএসইউ-এর উপাচার্য আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তাঁদের চরম আত্মত্যাগের ফলেই আমরা আমাদের মাতৃভাষার মর্যাদা রক্ষা করতে পেরেছি।’

সভাপতির বক্তব্যে অধ্যাপক আবদুর রব খান বলেন, ‘একুশের মূল চেতনা ছিল মাতৃভাষার পুনর্জাগরণ, গবেষণা প্রচার এবং সকল স্তরে মাতৃভাষার শিক্ষা বিস্তার। এই লক্ষ্য বাস্তবায়নে আমাদের আরও কাজ করতে হবে।’

অনুষ্ঠানের শেষ অংশে এনএসইউ সাংস্কৃতিক সংঠন (NSUSS) ও এনএসইউ সিনে ও ড্রামা ক্লাবের পরিবেশনায় একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের মোট ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা
  • ১৬ নভেম্বর ২০২৬
নারী কেলেঙ্কারিতে অভিযুক্ত নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, ক…
  • ১৬ নভেম্বর ২০২৬
ইংল্যান্ডের কাছে হারই হয়ে উঠল নতুন প্রেরণা, কী ঘটেছিল স্পেন…
  • ১৬ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ে আবদ্ধ রাখলে প্রতিভা ও সম্ভাবনা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কাল ১০০ উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থীর নাম ঘোষণা করবে …
  • ১৬ নভেম্বর ২০২৬
স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালায় নতুন যেসব শর্ত যুক্ত হলো
  • ১৬ নভেম্বর ২০২৬