পানি সম্পদ মন্ত্রণালয় প্রতিনিধি দলের ইউআইইউ পরিদর্শন

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৪ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪৯ PM
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ)

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) © টিডিসি ফটো

গণপ্রজাতন্ত্রী বংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) এর ইনস্টিটিউট অব রিসার্চ, ইনোভেশন, ইনকিউবেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশন (আইরিক) গতকাল শনিবার (২৩ ফেব্রুয়ারি) পরিদর্শন করে। চলমান গবেষণা ও উদ্ভাবন প্রকল্প পরিদর্শন এবং ভবিষ্যৎ প্রযুক্তিগত সহযোগিতার সুযোগ অন্বেষণ করা ছিল পরিদর্শনের মূল উদ্দেশ্য। 

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অতিরিক্ত সচিব (প্রশাসন) জনাব আব্দুল লতিফ মোল্লা। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- যুগ্ম সচিব (ডেভেলপমেন্ট-১) মো. লুৎফর রহমান, যুগ্ম সচিব (প্রশাসন) মো. হাবিবুর রহমান, যুগ্ম সচিব (আরএমপিএআর ইউনিট) নাজমা বেগম এনডিসি, যুগ্ম সচিব (মনিটরিং ও ইমপ্লিমেন্টেশন) আব্দুল্লাহ আল আরিফ, উপসচিব (প্রশাসন-২) সুজিত হাওলাদার এবং উপসচিব (পরিকল্পনা-১) ফারহানা করিমসহ আরও ৮ জন ঊর্ধ্বতন কর্মকর্তা।

প্রতিনিধি দলটি আইরিক-এ চলমান বিভিন্ন গবেষণা প্রকল্প ঘুরে দেখেন এবং অত্যাধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক প্রয়োগ দেখে অভিভূত হন। বিশেষত স্মার্ট এআই রিসেপশন অ্যাসিস্ট্যান্ট (SARA), নিউরোমার্কেটিং এবং সুস্বাস্থ্য.এআই-এর মতো উদ্ভাবনী প্রকল্প দেখে কর্মকর্তারা মুগ্ধ হন। 

পরিদর্শনের অংশ হিসেবে আধুনিক সরকার ব্যবস্থাপনায় ইন্টারনেট অফ থিংস (আইওটি) এর ব্যবহার" শীর্ষক একটি কর্মশালা আয়োজন করা হয়। আইরিক-এর পরিচালক প্রফেসর ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন কর্মশালার মূল বক্তব্য উপস্থাপন করেন। যেখানে তথ্য-ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ ও স্বয়ংক্রিয় প্রযুক্তির ভূমিকা তুলে ধরা হয়। সরকারি কর্মকর্তারা কিভাবে এআই ও আইওটি ব্যবহারের মাধ্যমে নীতিমালা প্রণয়ন, বাস্তবায়ন, অবকাঠামো পর্যবেক্ষণ ও জলবায়ু সহনশীলতা উন্নত করা যায়, তা নিয়ে গবেষকদের সঙ্গে বিশদ আলোচনা করেন

কর্মশালায় কর্মকর্তারা বন্যার দিকনির্দেশনা ও সময়ভিত্তিক পূর্বাভাস, নদীতীরের ব্লক গণনা, এবং ঐতিহাসিক তথ্যের কার্যকর ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তুলে ধরেন। তারা জানান, বর্তমানে বন্যার পূর্বাভাস থাকলেও নির্দিষ্ট সময় ও দিক নির্ধারণ কঠিন। আইরিক-এর গবেষকরা উন্নত এআই, স্মার্ট সেন্সর ও Narrow Band IoT প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই চ্যালেঞ্জগুলো মোকাবিলার সম্ভাবনা তুলে ধরেন। বিশেষ করে, এআই-ভিত্তিক পূর্বাভাস ব্যবস্থার মাধ্যমে আকস্মিক বন্যার ঝুঁকি কমানোর সম্ভাবনা উন্মোচিত হয়। 

আলোচনায় সরকারি কর্মকর্তারা ও গবেষকরা একমত হন যে, উন্নয়ন ও সমস্যার সমাধানে গবেষণা ও প্রযুক্তির সঙ্গে সরকারি নীতিমালার সমন্বয় অপরিহার্য। পরিদর্শনটি সরকারি-বেসরকারি অংশীদারিত্বের নতুন সম্ভাবনা উন্মোচন করেছে, যেখানে আইরিক, ইউআইইউ ও পানি সম্পদ মন্ত্রণালয় ভবিষ্যতে গবেষণা ও প্রযুক্তিগত সহযোগিতা আরও বিস্তৃত করার প্রতিশ্রুতি দেয়। আইরিক-এর অগ্রগতি প্রমাণ করে যে, বাংলাদেশেও বিশ্বমানের গবেষণা হচ্ছে, যা দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9