'রাজনীতিবিদদের বিভেদের কারণে সামনের দিনগুলো আগের চেয়েও খারাপ হতে পারে'

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১০ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৫৪ PM

© সংগৃহীত

ক্ষমতায় যাওয়া নিয়ে রাজনীতিবিদদের মধ্যে সৃষ্ট বিভেদ নিরসন না হলে সামনের দিনগুলো আগের চেয়েও খারাপ হতে পারে বলে মন্তব্য করেছেন দৈনিক সংগ্রামের সাবেক সম্পাদক আবুল আসাদ। শনিবার (২২ ফেব্রুয়ারি) আশুলিয়ায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রকৌশল, বিজ্ঞান ও  প্রযুক্তি  অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রব।

একুশে ফেব্রুয়ারিকে আমাদের জাতীয় জীবনে এক গৌরবময় ও তাৎপর্যপূর্ণ দিন উল্লেখ করে আবুল আসাদ বলেন, চব্বিশের গণঅভ্যুত্থান প্রমাণ করে এদেশের তরুণ প্রজন্ম দেশ ও জাতির সার্থে নিঃস্বার্থভাবে কাজ করতে পারে। যেটা রাজনীতিবিদদের মধ্যে দেখতে পাই না। তাদের কাছে বড় হলো ক্ষমতায় যাওয়া। অথচ স্বেচ্ছাচারিতা ও স্বৈরাচারিতা থেকে দেশকে রক্ষা করা তাদের দায়িত্ব ছিল। যেটা করতে তারা ব্যর্থ হয়েছেন। তরুণ প্রজন্ম তা করে দেখিয়ে দিয়েছেন।

যে জাতির অতীত ইতিহাস সামনে থাকে না, সে দেশ টিকতে পারে না মন্তব্য করে তিনি আরও বলেন, যে মূল্যবোধ থেকে ভাষা আন্দোলন হয়েছিল তা এখন আর নেই। এখন পশ্চিমবঙ্গের লোকজনের ও আমাদের ভাষা, পোশাক ও চিন্তা-চেতনায় কোন স্বকীয়তা নেই। এ কারণেই পশ্চিমবঙ্গের লোকজন দু'দেশের মাঝে কোন সীমান্ত খুঁজে না পাওয়ার কথা বলে আমাদের কটাক্ষ করছে।

সেকুলারিজমের নামে আমাদের দেশের কিছু লোক গাছের ডালে বসে গোড়া কাটার মতো কাণ্ড ঘটাচ্ছে অভিযোগ করে বর্ষিয়ান এই সাংবাদিক ও সম্পাদক আরও বলেন, তাদের কারণেই ভাষার সঠিক ইতিহাস এখনও তৈরি হয়নি। সামনেও এ অবস্থার পরিবর্তন হবে কিনা আমরা নিশ্চিত নই।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রব বলেন, আজও কোর্ট-কাচারি, অফিস-আদালত ও শিক্ষার মাধ্যম হিসেবে ইংরেজি প্রাধান্য পাচ্ছে। এমনকি বিসিএস পরীক্ষায়ও যিনি বাংলায় দক্ষ তাকে বাদ দিয়ে ইংরেজিতে ভালো জানা ব্যক্তির চাকরি হচ্ছে। এটা আমাদের জন্য লজ্জার বিষয়।

তিনি মাতৃ ভাষার মর্যদা সমুন্নত করতে বাংলা ভাষায় টেক্সট বই ও পত্র-পত্রিকা রচনায় বর্তমান বিপ্লোত্তর সরকারকে অনুদান দেয়ারও আহবান জানান এ সময়।

ছাত্র বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল মতিনের সঞ্চালনায় বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বায়ান্নর ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9