আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে এনএসইউ 

২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৩ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০০ PM
ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এনএসইউ

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এনএসইউ © সংগৃহীত

যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার এবং এনএসইউ ক্যাম্পাসের শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক সৈয়দ মানসুর হাশিম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে। 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ দিন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব আজিম উদ্দিন আহমেদ এবং কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান। এ সময় বিশ্ববিদ্যালয়ের চারটি স্কুলের ডিন এবং বিভিন্ন বিভাগের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ভাষা শহীদদের অসামান্য আত্মত্যাগ এবং বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে গভীরভাবে স্মরণ করা হয়। পাশাপাশি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এনএসইউর অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9