শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পুষ্পস্তবক অর্পণ

২১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৭ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০২ PM
ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় © টিডিসি

অমর একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার জনাব এ. এস. এম. মামুনুর রহমান খলিলী, রেজিস্ট্রার জনাব মোঃ আইউব হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণের পরে শহিদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।

এর আগে অমর একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভোরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়।

বার্ন ইনস্টিটিউটে ডাক্তার দেখানোর টিকিট মিলবে অনলাইনে
  • ০১ আগস্ট ২০২৬
টেকসই ও উন্নত জাত উদ্ভাবনেই প্রাণিসম্পদ খাতের ভবিষ্যৎ: বাকৃ…
  • ০১ আগস্ট ২০২৬
দেশজুড়ে কড়া সতর্কতা
  • ০১ আগস্ট ২০২৬
প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে: ম…
  • ০১ আগস্ট ২০২৬
১৮০০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার
  • ০১ আগস্ট ২০২৬
প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতন, অন্ধ রাজনৈতিক …
  • ০১ আগস্ট ২০২৬