ড্যাফোডিল ছাত্রদল কর্মীর ব্যাগে ধারালো অস্ত্র, মারধর করে প্রশাসনে সোপর্দ

১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১০ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৬ PM
মোহাম্মদ আজহার

মোহাম্মদ আজহার © টিডিসি সম্পাদিত

সাভারের আশুলিয়ায় বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এলাকায় ধারালো অস্ত্রসহ ছাত্রদলের এক কর্মী আটক হয়েছে। পরে সাধারণ শিক্ষার্থীরা মারধর করে তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করেছেন।

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত ছাত্রদল কর্মীর নাম মোহাম্মদ আজহার। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের বিবিএ বিভাগের শিক্ষার্থী। তবে প্রাথমিকভাবে ঘটনাটি পরিকল্পিত বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রদল।

জানা যায়, গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কুয়েটের সাধারণ ছাত্রদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে রাতেই ড্যাফোডিলের সাধারণ শিক্ষার্থীদের একাংশ তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেন। এসময় মিছিলে ছাত্রদল কর্মী ও প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের বিবিএ বিভাগের শিক্ষার্থী আজহারও ছিলেন। এদিকে, বিষয়টি সাধারণ শিক্ষার্থীদের নজরে আসলে তাকে নজরদারির মধ্যে রাখেন। পরে আজ আজহার ক্যাম্পাসে আসলে ধারালো অস্ত্রসহ বিশ্ববিদ্যালয়ের পাশ থেকে তাকে আটক করেন। এসময় তারা মারধর করে প্রশাসনের কাছে হস্তান্তর করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. শেখ মুহাম্মদ আল্লাইয়ার বলেন, ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থীকে আমরা প্রক্টর অফিসে নিয়ে এসেছি এবং তাকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি প্রাথমিকভাবে আমাদের জানিয়েছেন, তাকে অস্ত্রসহ ফাঁসানো হয়েছে।

প্রক্টর আরও বলেন, আমাদের তদন্ত চলমান রয়েছে। অপরাধী যেই হোক না কেন, অপরাধ প্রমাণিত হলে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে।

এ বিষয়ে ড্যাফোডিল ছাত্রদলের সাধারণ সম্পাদক এহসানুল হক ফেরদৌস দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, গতকাল ড্যাফোডিলে শিক্ষার্থীদের একাংশ কুয়েটে হামলার প্রতিবাদে প্রতিক্রিয়া জানায়। প্রতিক্রিয়ার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন, ফলে তাকে নজরদারিতে রাখা হয়। এরপর আজকে তাকে দুই-তিনজন ধরে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে তার ব্যাগে দেশীয় অস্ত্র ঢুকিয়ে তাকে মারধর করা হয় এবং জোরপূর্বক একটি স্টেটমেন্ট নেওয়া হয়।

তিনি আরও বলেন, ইতিমধ্যে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। আমরা তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তি দাবি করছি।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9