এডভোকেটশীপ পরীক্ষায় বিজিসি ট্রাস্টের ২৪০ শিক্ষার্থীর সাফল্য

২৮ ডিসেম্বর ২০১৮, ০২:৪৭ PM

© লোগো

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (বিজিসিটিইউবি) এর আইন বিভাগের ২৪০ প্রাক্তন শিক্ষার্থী এডভোকেটশীপ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এডভোকেট এনরোলমেন্টের এমসিকিউ, লিখিত ও ভাইভা পরীক্ষায় কৃতকার্য হওয়ায় তাদের অভিনন্দন জানান বিজিসিটিইউবি উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী।

তিনি বলেন, শুধু সিজিপিএ’র পয়েন্ট বেশি হলেই রেজাল্ট ভাল হয় তা না। সেটা কর্মজীবনে সাফল্য অর্জনে কাজে আসতে হবে। বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ পরীক্ষা নিয়ন্ত্রণ ও সিজিপিএ এর মানোন্নয়নে কঠোরতা অবলম্বন করে। যার প্রতিক্রিয়া স্বরূপ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা কষ্ট করে সত্যিকার অর্থে রেজাল্ট ভাল করছে এবং কর্মজীবনে অনেক বেশি সফলতা অর্জন করতে পারছে।

কৃতকার্য হওয়া পরীক্ষার্থী এডভোকেট শাকিউল আলম খান বলেন, ‘প্রতিটা আইনের শিক্ষার্থীর লালিত স্বপ্ন থাকে একজন আইনজীবী হিসেবে বার কাউন্সিল হতে স্বীকৃতিপ্রাপ্ত হওয়া।আলহামদুলিল্লাহ, আমিও আমার লালিত স্বপ্ন পূরণ করতে সক্ষম হলাম। যদিও সাফল্য অর্জনের পথটা খুব অল্প এবং সহজ ছিল না। প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে শেষ হল দীর্ঘ দেড় বছরের এই পথ। আমার জন্য এই পথটা ছিল অনেকের থেকে একটু ভিন্ন আর অভিজ্ঞতা ছিল আলাদা।

প্রসঙ্গত, বাংলাদেশ বার কাউন্সিলের এডভোকেট এনরোলমেন্ট পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা ২০১৭ সালের ২১ জুলাই অনুষ্ঠিত হয়। একই বছর ১৪ অক্টোবর লিখত পরীক্ষা এবং এ বছর ১ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত  ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হয়। অবশেষে গত ২৩ ডিসেম্বর এই পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়।

বিশ্বকাপের আগে ছিটকে পড়লেন ব্রাজিলের তারকা ফুটবলার
  • ২৯ এপ্রিল ২০২৬
৯ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে বায়ার্নকে হারাল পিএসজি
  • ২৯ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ১০
  • ২৯ এপ্রিল ২০২৬
ট্রাম্পের স্ত্রীকে নিয়ে জিমি কিমেলের মন্তব্যের জেরে লাইসেন্…
  • ২৯ এপ্রিল ২০২৬
মাদককাণ্ডে হাতেনাতে ধরা পড়ার ৬ মাস পরও নেই শাস্তি, প্রশাসনে…
  • ২৯ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত অন্ত…
  • ২৯ এপ্রিল ২০২৬