বিডিজবসের সাথে আইইউবিএটির সমঝোতা চুক্তি

২৮ ডিসেম্বর ২০১৮, ০১:১২ PM
সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

অনলাইনে চাকরি খোঁজার জনপ্রিয় ওয়েবসাইট বিডিজবস ডটকমের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। বুধবার আইইউবিএটির কনফারেন্স হলে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন আইইউবিএটির রেজিস্ট্রার অধ্যাপক মো. লুৎফর রহমান ও বিডিজবসের চিফ কমার্শিয়াল অফিসার প্রকাশ রায় চৌধুরী।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব, উপ-উপাচার্য অধ্যাপক ড. হামিদা আখতার বেগম,কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস, পরীক্ষা নিয়ন্ত্রক ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. জাহিদ হোসেন (অব.),অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং প্লসেমন্টের ডাইরেক্টর একেএম শরফুদ্দীন, বিডিজবস.কমের সিনিয়র ম্যানেজার মোহাম্মদ আলী ফিরোজ এবং আব্দুর রব আল মোহায়মেনসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা।

চাকরিবাজারে যোগ্যপ্রার্থী এবং উদ্যোক্তা সৃষ্টিতে ভূমিকা রাখা, আইইউবিএটির একাডেমির সঙ্গে ইন্ডাস্ট্রির সরাসরি যোগাযোগ স্থাপন, বৃহৎ আঙ্গিকে ক্যারিয়ার ফেয়ারের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশার আদ্যোপান্ত ধারণা দেয়ার উদ্দেশ্যে এই সমঝোতা চুক্তি। আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব এই সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য বিডিজবস.কম কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

ট্যাগ: চুক্তি
সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬
‎ ‘ওসমান হাদি জুলাই ফর জাস্টিস' জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ…
  • ১০ আগস্ট ২০২৬
‘জমিদারি স্টাইলে ভিসি আর চলবে না’: নুরুল হক নূর
  • ১০ আগস্ট ২০২৬
বজ্রবৃষ্টি বাড়ার আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১০ আগস্ট ২০২৬
ফেনী কলেজের শিক্ষক মিলনায়তনে ছাত্রদলের সভা, সমালোচনার ঝড়
  • ১০ আগস্ট ২০২৬
রাতভর ঢাকার হাসপাতালে হাসপাতালে ঘুরেও মিলল না পিআইসিইউ, হাম…
  • ০৯ আগস্ট ২০২৬