কানাডিয়ান ইউনিভার্সিটি

উপ-উপাচার্য পদে ড. নজরুলের যোগদান

২৬ ডিসেম্বর ২০১৮, ০৩:৩৫ PM

© টিডিসি ফটো

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে প্রফেসর ড. নজরুল ইসলাম উপ-উপাচার্য হিসেবে যোগদান করেছেন। বুধবার ইউনিভার্সিটির অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘ওয়েলকাম সিরিমনি’তে ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাহ্ফুজুল ইসলাম নব নিযুক্ত উপ-উপাচার্যকে আনুষ্ঠানিক অভিনন্দন জানান।

অনুষ্ঠানে নতুন উপ-উপাচার্য প্রফেসর ড. নজরুল ইসলাম তার বক্তব্যে ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজকে ধন্যবাদ জানান। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশকে একটি নতুন উচ্চমাত্রায় নিয়ে যাওয়ার লক্ষ্যে ইউনিভার্সিটির সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের কাছে সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর রেজিস্ট্রার ব্রি. জে. মো. আসাদুজ্জামান সুবহানী (অব.), বিজনেস স্কুলের প্রধান ও এ্যাসোসিয়েট প্রফেসর জনাব এস. এম. আরিফুজ্জামান ও বিজনেস স্কুলের ডীন প্রফেসর উইলিয়াম এইচ. ডেরেঞ্জার প্রমুখ।

এর আগে প্রফেসর ড. নজরুল ইসলাম বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিশিষ্ট শিক্ষক, গবেষক ও প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্বপালন করেছেন। তিনি ব্র্যাক, নর্থ-সাউথ ইউনিভার্সিটি ও খুলনা বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে এবং ইস্ট- ওয়েস্ট, ইস্টার্ন ও উত্তরা ইউনিভার্সিটিতে ডিন ও অধ্যাপক হিসেবে কাজ করেছেন।

ইরানকে সহযোগিতা করায় ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট…
  • ২৯ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাস
  • ২৯ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে বজ্রপাতে প্রাণ গেল শিক্ষার্থ…
  • ২৯ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যেই ইরানের জন্য কেন ‘ট্রেড করিডর’…
  • ২৯ এপ্রিল ২০২৬
চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে সন্তানকে বাঁচালেন বাবা, যেন সিন…
  • ২৯ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রসহ বৃষ্টির …
  • ২৯ এপ্রিল ২০২৬