পুণ্ড্র ইউনিভার্সিটিতে ফিজিক্স অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৫ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৪ PM
ফিজিক্স অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বের অতিথিদের সঙ্গে অংশগ্রহণকারীরা।

ফিজিক্স অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বের অতিথিদের সঙ্গে অংশগ্রহণকারীরা। © সৌজন্যে প্রাপ্ত

বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্যাম্পাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ১৫তম ফিজিক্স অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে অনুষ্ঠানের শুরু হয়।

বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের উদ্যোগে এবং পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. চিত্তরঞ্জন মিশ্র।

এ পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. তানভীর হানিফ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক এম. রফিকুল আহসান।

আরও পড়ুন: গবেষণা-একাডেমিক সহযোগিতা বাড়াতে পুণ্ড্র ইউনিভার্সিটি ও ইউআইইউ’র সমঝোতা

এতে পাবনা, নাটোর, নওগাঁ, জয়পুরহাট, সিরাজগঞ্জ, গাইবান্ধা ও বগুড়া জেলার তিন শতাধিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা মোট চারটি ক্যাটাগরিতে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। 

দিনের শেষে সমাপনী এবং পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. তানভীর হানিফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুণ্ড্র ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. হোসনে-আরা বেগম, ভাইস-চেয়ারম্যান রোটারিয়ান ডা. মো. মতিউর রহমান, ট্রেজারার মো. জাহেদুর রহমান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম রফিকুল আহসান।

বগুড়ার পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ফিজিক্স অলিম্পিয়াড শিক্ষার্থীদের মধ্যে পদার্থবিদ্যার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই আয়োজন দেশের ভবিষ্যৎ বিজ্ঞানীদের সৃজনশীলতায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডে প্রতিটি মামলার সুষ্ঠু বিচা…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবির মুসা খান মসজিদ সংস্কারে অনুদান দিচ্ছে যুক্তরাষ্ট্র
  • ৩০ মার্চ ২০২৬
জ্বালানি নিয়ে প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে আরমানের প্রশ্ন, প্…
  • ৩০ মার্চ ২০২৬
ছেলে সহজকে লেখা চিঠি পড়ে কাঁদছেন ভক্তরা, কী লিখেছিলেন রাহুল
  • ৩০ মার্চ ২০২৬
সংবিধান মানলে প্রধানমন্ত্রী অন্য দেশে, স্বরাষ্ট্রমন্ত্রীর দ…
  • ৩০ মার্চ ২০২৬
পলিটেকনিকের চার বছরের ডিপ্লোমা কোর্স তিন বছর করার চিন্তা
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence