আইআইইউসিতে ইটিই ডে উদযাপিত

১৮ ডিসেম্বর ২০১৮, ০৪:০৬ PM

© টিডিসি ফটো

ব্যাপক আগ্রহ, উদ্দিপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (আইআইইউসি) ইটিই ডে-২০১৮ উদযাপিত হয়েছে। শনিবার (১৫ ডিসেম্বর) আইআইইউসি’র সবুজ ক্যাম্পাসে ইলেকট্রনিক অ্যান্ড টেলিযোগাযোগ প্রকৌশল বিভাগের (ইটিই) আয়োজনে এই দিবস উদযাপিত হয়। ফুটবল টুর্নামেন্ট, র‍্যালি, মতবিনিময় সভা, বিবিকিউ প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা, বিবিকিউ ফেস্টসহ নানা আয়োজন দিয়ে সাজানো হয় দিনটি।

আয়োজনের প্রধান অতিথি হিসেবে ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদী। ব্যক্তিগত কারণে উপস্থিত থাকতে না পারায় উপচার্য দুঃখ প্রকাশ করেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, ইইই বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ আতাহার উদ্দিন, ইটিই বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, ইটিই বিভাগের সাবেক অতিরিক্ত অধ্যাপক মোহাম্মদ ইসমাঈল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আই.আই.ইউ.সি টেলিকম ক্লাবের সভাপতি ও সহকারী অধ্যাপক ইঞ্জিনিয়ার সৈয়দ  জাহিদুর রশিদ।  উল্লেখ্য, ২০১০ সালের ১৫ই ডিসেম্বর ইটিই বিভাগ দাপ্তরিকভাবে কার্যক্রম শুরু করে।

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢামেকের টয়লেটে ‘মৃত’ নারী বারডেমের নার্স, পুলিশ বলছে—‘রহস্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকতা কোনোভাবেই সাধারণ চাকরির মতো পেশা হতে পারে না: প্রধ…
  • ০৫ অক্টোবর ২০২৬
‘ক্যামেরা কেড়ে নেওয়া যায়, সত্য নয়’— রাবির ঘটনায় ইবিতে চোখে …
  • ০৫ অক্টোবর ২০২৬
সড়ক দুর্ঘটনায় কলেজ প্রভাষকের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কবে, যা জানা…
  • ০৫ অক্টোবর ২০২৬