বনানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

২১ ডিসেম্বর ২০২৪, ০৩:১৩ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
শিক্ষার্থীদের সড়ক অবরোধ

শিক্ষার্থীদের সড়ক অবরোধ © সংগৃহীত

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ঢাকার বনানী এলাকার কামাল আতাতুর্ক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে তারা এই আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. শুভময় দত্তের সাথে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার দেখিয়ে রেজিস্ট্রারের সাথে যোগাযোগের পরামর্শ দেন।

আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাসিবুল ইসলাম রেমন জানান, আমরা সর্বশেষ গত আগস্টে আন্দোলন স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলন করেছিলাম। তখন প্রশাসন আমাদেরকে আশ্বাস দিয়েছিল ডিসেম্বরের মধ্যে স্থায়ী ক্যাম্পাসের দাবি মেনে নেবেন। কিন্তু এখনো আমরা কোনো ফলাফল পাইনি। এই মুহূর্তে অযোগ্য দুর্নীতিবাজ ভিসি ও বিওটির চেয়ারম্যান থেকে বিশ্ববিদ্যালয়কে মুক্ত করে  স্থায়ী ক্যাম্পাসের দাবি পূরণ করতে হবে।

রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনিসুর রহমানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬