প্রধানমন্ত্রীর দাদাবাড়ি বগুড়া হলেও নানাবাড়ি কিন্তু নোয়াখালী

১৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ PM
প্রধানমন্ত্রীর দাদাবাড়ি বগুড়া হলেও নানাবাড়ি কিন্তু নোয়াখালী

প্রধানমন্ত্রীর দাদাবাড়ি বগুড়া হলেও নানাবাড়ি কিন্তু নোয়াখালী © টিডিসি সম্পাদিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের দাদাবাড়ি বগুড়ায় হলেও নানাবাড়ি নোয়াখালীতে বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য হান্নান মাসউদ। বগুড়ার উন্নয়নের পাশাপাশি নোয়াখালী অঞ্চলের উন্নয়নেও সরকারের বিশেষ নজর দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

আজ সোমবার (১৬ নভেম্বর) সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় হান্নান মাসউদ এ কথা বলেন।

হান্নান মাসউদ বলেন, ‘আগের বিলে কিছু কথা বলতে চেয়েছিলাম কিন্তু সুযোগ পাইনি, এই সুযোগে একটু বলতে চাচ্ছি। বগুড়া অঞ্চল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অঞ্চল, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার শ্বশুরবাড়ি।’

এরপর তিনি বলেন, ‘কিন্তু মাননীয় স্পিকার, বেগম খালেদা জিয়ার বাপের বাড়ি কিন্তু আমাদের নোয়াখালী অঞ্চলে। প্রধানমন্ত্রীর দাদাবাড়ি হচ্ছে বগুড়া অঞ্চল, তাঁর নানাবাড়ি কিন্তু আমাদের নোয়াখালী অঞ্চল। যেহেতু বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, সেহেতু হচ্ছে বগুড়ার উন্নয়নের পাশাপাশি আমাদের নোয়াখালী অঞ্চলের উন্নয়নও আমরা আলাদাভাবে চাই।’

এ সময় নোয়াখালীর সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘কী, নোয়াখালীর এমপিদের হাততালি নাই?’

নোয়াখালী ও বগুড়া অঞ্চলের উন্নয়নবঞ্চনার কথা তুলে ধরে হান্নান মাসুদ বলেন, ‘একই সাথে যেভাবে বগুড়ার গত ১৭ বছরে কোনো ধরনের উন্নয়ন হয় নাই, একই সাথে নোয়াখালী অঞ্চলেরও কোনো উন্নয়ন হয় নাই। এমনকি ২০০৮ সালের নির্বাচনেও অধিকাংশ নোয়াখালী অঞ্চলের এমপিরা বিএনপি থেকে নির্বাচিত হয়েছিল। তার কারণে ১৭ বছর ধরে নোয়াখালী অঞ্চলের মানুষ বঞ্চিত ছিল।’

বগুড়ার পাশাপাশি নোয়াখালীর উন্নয়নেও গুরুত্ব দেওয়ার দাবি জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন।

তালিকা অনুমোদনের আগেই সরকারি ল্যাট্রিন বরাদ্দ, অতিরিক্ত অর্…
  • ১৬ নভেম্বর ২০২৬
৬ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষকের বেতন বন্ধ করতে ইউএনওর চিঠি…
  • ১৬ নভেম্বর ২০২৬
অবৈধ অভিবাসীদের জন্য যে সিদ্ধান্ত নিল ইউরোপের দেশগুলো
  • ১৬ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর দাদাবাড়ি বগুড়া হলেও নানাবাড়ি কিন্তু নোয়াখালী
  • ১৬ নভেম্বর ২০২৬
‘ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন’
  • ১৬ নভেম্বর ২০২৬
প্রাইভেটকারে ছাগল চুরির চেষ্টা, ধাওয়া দিয়ে গাড়িতে আগুন
  • ১৬ নভেম্বর ২০২৬