সাউথইস্ট ইউনিভার্সিটি এবং এম্পোরিয়া স্টেট ইউনিভার্সিটি, ইউএসএর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৮ ডিসেম্বর ২০২৪, ০৮:১০ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সময় কনফারেন্স রুমে

সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সময় কনফারেন্স রুমে © টিডিসি ফটো

সাউথইস্ট ইউনিভার্সিটি ও এম্পোরিয়া স্টেট ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যান্ড টেকনোলজির মাঝে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয় গত ১২ ডিসেম্বর সাউথইস্ট ইউনিভার্সিটির কনফারেন্স রুমে। এই চুক্তি আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা ও বিনিময়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

অনুষ্ঠানে সাউথইস্ট ইউনিভার্সিটির পক্ষে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, উপাচার্য; অধ্যাপক ড. মোঃ মোফাজ্জল হোসেন, উপ-উপাচার্য এবং অধ্যাপক ড. হাসনাত আলমগীর, ইন্সটিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি)-এর পরিচালক। এম্পোরিয়া স্টেট ইউনিভার্সিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ড. উইল ফিলিপস, সহযোগী ডিন, স্কুল অব বিজনেস অ্যান্ড টেকনোলজি এবং ড. মোহাম্মদ সাজেদুর রহমান, সহযোগী অধ্যাপক, স্কুল অব বিজনেস অ্যান্ড টেকনোলজি।

এই সমঝোতা স্মারকটি শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা প্রকল্প এবং শিক্ষক উন্নয়ন কর্মসূচি সহায়তায় কাজ করবে। এই উদ্যোগ সাউথইস্ট ইউনিভার্সিটির বৈশ্বিক একাডেমিক সম্পৃক্ততা বাড়ানোর এবং উদ্ভাবনের সুযোগ তৈরির প্রতিশ্রুতিকে আরও সুদৃঢ় করে।

আধুনিক ও নান্দনিক রূপ পেল ডাকসু সংগ্রহশালা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আদানির বিদ্যুৎ নিয়ে সুখবর মিলল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে নিজ ঘরের আড়ায় ঝুলছিল ভ্যানচালকের মরদেহ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
১৮ জোড়া ট্রেন বন্ধ, লাকসামে পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি কোটি ট…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9