মানারাত ইউনিভার্সিটিতে জুলাই গণহত্যার বিচার নিয়ে সেমিনার অনুষ্ঠিত

১১ ডিসেম্বর ২০২৪, ১১:৫২ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৬ PM
‘প্রোসপেক্টস অ্যান্ড চ্যালেঞ্জেস ফর দ্য ট্রায়াল এট দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাব্যুনাল, বাংলাদেশ’ শীর্ষক সেমিনার

‘প্রোসপেক্টস অ্যান্ড চ্যালেঞ্জেস ফর দ্য ট্রায়াল এট দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাব্যুনাল, বাংলাদেশ’ শীর্ষক সেমিনার © সংগৃহীত

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘প্রোসপেক্টস অ্যান্ড চ্যালেঞ্জেস ফর দ্য ট্রায়াল এট দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাব্যুনাল, বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার আইন বিভাগের উদ্যোগে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সেমিনার হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

সেমিনারে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট, মানবতাবিরোধী অপরাধ ও জুলাই গণহত্যার বিচার, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের প্রতি জনগণের আকাঙ্ক্ষা এবং নির্যাতিতদের পক্ষে ট্রাইব্যুনালে ন্যায়বিচার প্রাপ্তির কৌশল বিষয়ে আলোচনা হয়। এতে প্রধান আলোচক ছিলেন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, বাংলাদেশের প্রসিকিউটর ব্যারিস্টার শাইখ মাহদী। বিশেষ অতিথি ছিলেন আইন বিভাগের সাবেক শিক্ষার্থী এডভোকেট উদয় তাসমীর।

সেমিনারে অন্যদের মাঝে বক্তব্য রাখেন আইন বিভাগের বিভাগীয় প্রধান আজহারুল ইসলাম হাবিব, সহকারী অধ্যাপক আবদুল্লাহিল গণি, ব্যারিস্টার তাসনীম ফেরদৌস এবং সুমাইয়া ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইন বিভাগের শিক্ষার্থী মো. হাসান মাহমুদ।

সেমিনারে প্রধান আলোচক শাইখ মাহদী জুলাই গণহত্যার মামলাগুলো কেন ইন্টারন্যাশনাল ট্রাইবুনালে করা উচিৎ তার গুরুত্ব তুলে ধরেন এবং ট্রাইবুনালে মামলা দায়ের ও বিচারপ্রক্রিয়ার উপর সংক্ষিপ্ত আলোচনা করেন।

অন্যান্য বক্তারা আসামীদের অনুপস্থিতিতে তাদের বিচারের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং বিচারের আইনী ও রাজনৈতিক দিকের চ্যালেঞ্জগুলোর প্রতি আলোকপাত করেন।

অনুষ্ঠানের শেষাংশে জুলাই গণহত্যার বিচার এবং বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের বিভিন্ন অপরাধের বিচার সংক্রান্ত ছাত্রদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল, বাংলাদেশের প্রসিকিউটর ব্যারিস্টার শাইখ মাহদী।

অ্যামচ্যামের ৩০ বছর: ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা, পথচলার উদযাপন,…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অযোগ্যতা প্রকাশ্যে চলে আসার আশঙ্কাই ‘শিক্ষক মূল্যায়ন’ প্রক্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
একাডেমিক সংকট নিরসনে ১৩ দফা দাবি, জাকসুর অবস্থান কর্মসূচি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রলীগ কর্মীর সঙ্গে জাকসু ভিপির সংশ্লিষ্টতার তদন্তসহ ছাত্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ২৫ ডাক্তার-নার্স-কর্মচ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
১১ দফা দাবিতে রুয়েট সিএসই বিভাগে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9