এআইইউবিতে ইনডোর গেমস ২০২৪ এর উদ্বোধন

১১ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৩ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৬ PM
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) ইনডোর গেমস

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) ইনডোর গেমস © টিডিসি ফটো

১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) শুরু হয়েছে দশ দিনব্যাপী ইনডোর গেমস ২০২৪। এআইইউবি অফিস অব স্পোর্টসের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে গেমসের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য মিস নাদিয়া আনোয়ার।  

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এআইইউবির প্রক্টর ড. মনজুর এইচ খান, প্রধান জনসংযোগ কর্মকর্তা আবু মিয়া আকন্দ তুহিন, এবং অফিস অব স্পোর্টসের কো-অর্ডিনেটর মো. জয়নাল আবেদীন। এ ছাড়াও শিক্ষক-শিক্ষিকা, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী এই আয়োজনে অংশ নেন।  

ইনডোর গেমস ২০২৪-এ দাবা, ক্যারাম, বিলিয়ার্ড, ব্যাডমিন্টন, বাস্কেটবল, টেবিল টেনিস, টেনিস, লুডু, হ্যান্ডবল এবং ভলিবলসহ ১১টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এই প্রতিযোগিতায় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা মিলিয়ে প্রায় ২,৫০০ জন অংশগ্রহণ করছেন।  

উল্লেখ্য, এআইইউবি ইনডোর গেমস শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি খেলাধুলার প্রতি উৎসাহিত করতে প্রতিবছর আয়োজিত হয়।

অ্যামচ্যামের ৩০ বছর: ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা, পথচলার উদযাপন,…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অযোগ্যতা প্রকাশ্যে চলে আসার আশঙ্কাই ‘শিক্ষক মূল্যায়ন’ প্রক্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
একাডেমিক সংকট নিরসনে ১৩ দফা দাবি, জাকসুর অবস্থান কর্মসূচি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রলীগ কর্মীর সঙ্গে জাকসু ভিপির সংশ্লিষ্টতার তদন্তসহ ছাত্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ২৫ ডাক্তার-নার্স-কর্মচ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
১১ দফা দাবিতে রুয়েট সিএসই বিভাগে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9