সৌদি আরবে ওয়ার্ল্ড ট্রেড এক্সপোতে ইসলামী ব্যাংকের অংশগ্রহণ

১১ ডিসেম্বর ২০২৪, ০৮:৩১ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৬ PM
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সৌদি আরবে তিন দিনব্যাপী ওয়ার্ল্ড ট্রেড এক্সপো

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সৌদি আরবে তিন দিনব্যাপী ওয়ার্ল্ড ট্রেড এক্সপো © টিডিসি ফটো

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সৌদি আরবে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ওয়ার্ল্ড ট্রেড এক্সপো সৌদি আরবিয়া ২০২৪ এ অংশগ্রহণ করেছে। ১০ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে এ এক্সপো অনুষ্ঠিত হচ্ছে।  

সৌদি আরবে বাংলাদেশের কনসাল জেনারেল মিয়া মোঃ মাইনুল কবির আনুষ্ঠানিকভাবে ইসলামী ব্যাংকের প্যাভিলিয়নের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ, সৌদি আরবে বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা, ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ জাহাঙ্গীর আলম, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফুল আলমসহ ব্যাংকের অন্যান্য প্রতিনিধি ও গ্রাহকগণ।  

উল্লেখ্য, সৌদি আরবে এই আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ তাদের পণ্য ও সেবাগুলো আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার সুযোগ পাচ্ছে, যা বাংলাদেশের ব্যাংকিং খাতের জন্য ইতিবাচক বলে মনে করা হচ্ছে।

অ্যামচ্যামের ৩০ বছর: ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা, পথচলার উদযাপন,…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অযোগ্যতা প্রকাশ্যে চলে আসার আশঙ্কাই ‘শিক্ষক মূল্যায়ন’ প্রক্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
একাডেমিক সংকট নিরসনে ১৩ দফা দাবি, জাকসুর অবস্থান কর্মসূচি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রলীগ কর্মীর সঙ্গে জাকসু ভিপির সংশ্লিষ্টতার তদন্তসহ ছাত্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ২৫ ডাক্তার-নার্স-কর্মচ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
১১ দফা দাবিতে রুয়েট সিএসই বিভাগে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9