উত্তরা ইউনিভার্সিটিতে ‘পাথওয়েস টু এ সাসটেইনেবল ফিউচার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

১১ ডিসেম্বর ২০২৪, ০৮:১১ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৬ PM
উত্তরা ইউনিভার্সিটিতে ‘পাথওয়েস টু এ সাসটেইনেবল ফিউচার

উত্তরা ইউনিভার্সিটিতে ‘পাথওয়েস টু এ সাসটেইনেবল ফিউচার © টিডিসি ফটো

টেকসই উন্নয়নের প্রতি অঙ্গীকার ব্যক্ত করে উত্তরা ইউনিভার্সিটিতে ‘পাথওয়েস টু এ সাসটেইনেবল ফিউচার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। সেমিনারে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও পরিবেশ বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।  

সেমিনারে বক্তারা টেকসই ভবিষ্যৎ নির্মাণে নবায়নযোগ্য শক্তির ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত উদ্ভাবনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান।  

আলোচনায় অংশ নেন পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিএলসি)-এর চেয়ারম্যান ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য প্রফেসর ড. এম রেজওয়ান খান, ইউএসটিসির সাবেক উপ-উপাচার্য প্রফেসর ড. নওসাদ আমিন, সিটি ইউনিভার্সিটির সাবেক উপ-উপাচার্য প্রফেসর ড. কাজী শাহাদাত কবীর রিমন, এবং ক্লাইমেট চেঞ্জ পলিসি ম্যানেজার ও উপদেষ্টা এ এস এম মারজান নূর।  

বক্তারা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়াই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. গৌর গোবিন্দ গোস্বামী। ধন্যবাদ জ্ঞাপন করেন ইইই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শাকাওয়াত জামান সরকার।  

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, সম্মানিত শিক্ষকমণ্ডলী এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬