ব্র্যাক ইউনিভার্সিটিতে ক্যাম্পেইনে অংশ নিলেন জাতীয় নারী দলের ফুটবলাররা

০৯ ডিসেম্বর ২০২৪, ০৮:০৪ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৯ PM
গতিতেই সুস্বাস্থ্য ক্যাম্পেইনে

গতিতেই সুস্বাস্থ্য ক্যাম্পেইনে © টিডিসি ফটো

ব্র্যাক ইউনিভার্সিটিতে নারীদের জন্য ফিটনেস ও সুস্থতার বার্তা প্রচারে ‘গতিতেই সুস্বাস্থ্য’ ক্যাম্পেইনে অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনসহ তারকা ফুটবলার মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা ও মাসুরা পারভিন। 

আজ সোমবার (৯ ডিসেম্বর) নারীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যসুরক্ষা বিষয়ে ‘ইউএসএআইডি হেলদিয়ার ইন মোশন’ শীর্ষক এই ক্যাম্পেইনের আয়োজন করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। 

ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এ ইভেন্টে একত্রিত হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, ক্রীড়াবিদ ও ফিটনেস প্রেমীরা। এই অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনে নারী ও শিশুদের শারীরিক ও মানসিক সুস্থতার গুরুত্ব এবং নারীর ক্ষমতায়নের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোলডিন, ব্র্যাক ইউনিভার্সিটির প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ এবং রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড। এসময় ব্র্যাক ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নারী ও নারী শিশুদের জন্য সামাজিক প্রতিবন্ধকতা দূর করা ও তাদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার গুরুত্বসমূহকে প্রাধান্য দেয়া হয়।

ব্র্যাক ইউনিভার্সিটির মধ্যে জেন্ডার সমতা এবং ইতিবাচকতা তুলে ধরতে জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়রা বিশ্ববিদ্যালয়ের নারী ও পুরুষ শিক্ষার্থীদের সঙ্গে একটি ফুটবল ম্যাচে অংশ নেন। এছাড়া শিক্ষার্থীরা ঢাকা ফ্লো এর প্রতিষ্ঠাতা এবং ক্যাম্পেইনের শুভেচ্ছাদূত শাজিয়া ওমর-এর নেতৃত্বে একটি যোগব্যায়াম সেশনে অংশ নেন। 

সেশনটি শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি ও সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেই সঙ্গে শিক্ষার্থীদের স্বাস্থ্যকর জীবনযাপনের বিভিন্ন বিষয়ে অনুপ্রাণিত করতে অনুষ্ঠানে ফুটবল, যোগব্যায়াম এবং বক্সিংসহ বিভিন্ন ফিটনেস কার্যক্রমের আয়োজন করা হয়।

ট্যাগ: ফুটবল
ডেঙ্গুর বিস্তার রোধে নওগাঁয় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, ক্লাস বর্জন …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদকে মেয়…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে নগদ লিমিটেড, কর্মস্থল ঢাকা, আবেদন ২০ সেপ্টে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজের ভর্তির লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9