নর্থ সাউথ ইউনিভার্সিটির পলিসি ইনোভেশন চ্যালেঞ্জের ফাইনাল অনুষ্ঠিত

০৮ ডিসেম্বর ২০২৪, ১০:৩৭ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২০ PM

© জনসংযোগ

নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (এসআইপিজি) এবং আর্থ ক্লাব এর যৌথ উদ্যোগে পলিসি ইনোভেশন চ্যালেঞ্জ (পিআইসি) ২০২৪ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের নিজস্ব চিন্তাধারার আদলে নতুন ও সময় উপযোগী নীতিমালার উদ্ভাবন ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়টির অডি ৮০১-এ এটি অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট শিক্ষাবিদ এবং নীতিনির্ধারকদের পাশাপাশি নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিচারকদের মধ্যে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ (ডিইএসএম) এর চেয়ারম্যান এবং সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সুজাউদ্দিন; বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগ (পিএসএস) এর চেয়ারম্যান এবং সহযোগী অধ্যাপক ড. রিজওয়ান খায়ের; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব ওমর ফারুক ফাহিম; নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস (এসএইচএলএস) এর ডিন অধ্যাপক ড. দীপক কুমার মিত্র।

ফাইনাল রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতাকারী পাঁচটি দল—এলিট মেভেরিকস, পলিসি পায়োনিয়ার্স, অ্যাস্টেরয়েড ডেস্ট্রয়ার, টিম রিZ, এবং বাউন্ডারি ব্রেকার্স— তাদের প্রস্তাবিত নীতিমালা উপস্থাপন করেন এবং প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। এনএসইউ এর সহযোগী অধ্যাপক এবং এসআইপিজির সেন্টার ফর পিস স্টাডিজ (সিপিএস) এর সমন্বয়ক ড. আব্দুল ওহাব এ অনুষ্ঠানটি পরিচালনা করেন।

অনুষ্ঠানের শুরুতে আর্থ ক্লাবের সভাপতির স্বাগত বক্তব্যের পরে নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রভাষক মো. শাইয়ান সাদিক তার বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী অংশগ্রহণকারীদের সৃজনশীলতা এবং বুদ্ধিবৃত্তিক অবদানের জন্য প্রশংসা করেন, এবং সমালোচনামূলক চিন্তাবিদ ও নীতি উদ্ভাবকদের একটি প্রজন্ম গঠনের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, ছাত্রদের এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ তাদের শেখার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করবে। তিনি এসআইপিজি এবং আর্থ ক্লাবকে এই ধরনের প্রতিযোগিতা আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এরকম আরও প্রতিযোগিতার আশা ব্যক্ত করেন।

বিজয়ী দলকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে এ অনুষ্ঠানের সমাপ্তি হয়। জয়ী দল হিসেবে ‘দ্য অ্যাস্টেরয়েড ডেস্ট্রয়ার’ ৫০,০০০ টাকা পুরস্কার এবং রানার-আপ হিসেবে পলিসি পায়োনিয়ার্স ৩০,০০০ টাকা পুরস্কার লাভ করে। ড. রিজওয়ান খায়ের, সহযোগী অধ্যাপক এবং ডিপার্টমেন্ট অব পলিটিক্যাল সাইন্স অ্যান্ড স্যোসিওলজি বিভাগের চেয়ারম্যান তার সমাপনী বক্তব্যে সকল অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতের নীতিনির্ধারকদের গঠনে এমন প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বাস্তব পরিস্থিতির ভিত্তিতে তরুণ নীতিনির্ধারকদের যুক্তির ভিত্তিতে পলিসি ব্রিফ তৈরি করতে পরামর্শ দেন।

পলিসি ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৪ যুবদের মধ্যে বুদ্ধিবৃত্তিক সম্পৃক্ততা এবং উদ্ভাবনী চিন্তাভাবনা গড়ে তোলার জন্য এসআইপিজি এবং এনএসইউর আর্থ ক্লাবের যৌথ প্রচেষ্টার একটি অংশ। এই উদ্যোগটি এনএসইউর একাডেমিক উৎকর্ষতা বৃদ্ধির এবং ভবিষ্যতের নেতাদের অনুপ্রাণিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

ডেঙ্গুর বিস্তার রোধে নওগাঁয় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, ক্লাস বর্জন …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদকে মেয়…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে নগদ লিমিটেড, কর্মস্থল ঢাকা, আবেদন ২০ সেপ্টে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজের ভর্তির লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9