পরিবেশ দূষণের প্রতিবাদে মানববন্ধন উত্তরা ইউনিভার্সিটি শিক্ষার্থীদের

০৭ অক্টোবর ২০২৪, ০৫:২১ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৪ AM

© জনসংযোগ

তুরাগ নদী দখল, ইউনিভার্সিটি সংলগ্ন এলাকায় ধুলাবালির প্রভাব, বেড়িবাঁধের রাস্তা সংকীর্ণতা ও অপরিকল্পিত বালু উত্তোলনের মাধ্যমে পরিবেশ দূষণের প্রতিবাদে এ মানববন্ধন করেছে বিজিএমইএ ও উত্তরা ইউনিভার্সিটির কয়েক হাজার শিক্ষার্থী।

“Breathe Easy, Live Better: Awareness Against Dust Pollution” এই স্লোগানকে সামনে রেখে আজ সোমবার (৭ অক্টোবর) উত্তরা ইউনিভার্সিটি সংলগ্ন এলাকায় এ মানববন্ধন ও ক্যাম্পাসের আশেপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন করেছে শিক্ষার্থীরা।

মানববন্ধন থেকে শিক্ষার্থীদের জানায়, ক্যাম্পাসের পাশে অবৈধ বালু উত্তোলনের ফলে শিক্ষার্থীরা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। পড়ালেখা বিঘ্নতার পাশাপাশি শ্বাস কষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। তুরাগ নদীর পাড় দখল করে বছরের পর বছর এভাবে অবৈধ ব্যবসা করে যাচ্ছে বালু উত্তোলনকারীরা। একাধিকবার চিঠি দিলেও কাজ হয়নি।

স্থানীয় হোটেল ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, এদের কারণে আমরা ঠিক মতো খাবার বিক্রি করতে পারি না। প্রচুর ধুলাবালি খাবারে এসে পড়ে। স্থানীয় লোকজনের প্রভাব দেখিয়ে তারা এ কার্যক্রম পরিচালনা করছে। প্রশাসনও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে না। এছাড়া, বালু উত্তোলনের সময় রাস্তা একাধিক ট্রাক দাঁড়িয়ে থাকার কারণে যানজট সৃষ্টি হয় ও প্রায়ই দুর্ঘটনা ঘটে।

এসময় উপস্থিত ছিলেন উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা, উপ-উপাচার্য অধ্যাপক ড. গৌর গোবিন্দ গোস্বামী, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও সম্মানিত শিক্ষকমন্ডলী প্রমুখ।

পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান শেষে মানববন্ধন করে শিক্ষার্থীরা। পরিবেশ রক্ষায় যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে উত্তরা ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিস ক্লাব ও এনভারমেন্ট ক্লাব। এ অনুষ্ঠানের পৃষ্ঠপোষক হিসেবে ছিল উত্তরা ইউনিভার্সিটির এফডিটি এলামনাই এসোসিয়েশন। 

নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছেলেদের পর হরমনপ্রীতরাও, নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
একসঙ্গে ২৩ অধ্যাপক পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9