স্টামফোর্ড ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ড. এম. এ হান্নান ফিরোজের ৬৯তম জন্মবার্ষিকী পালন

০২ অক্টোবর ২০২৪, ১২:০৫ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৩ PM
স্টামফোর্ড ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ড. এম. এ হান্নান ফিরোজের ৬৯তম জন্মবার্ষিকী পালন

স্টামফোর্ড ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ড. এম. এ হান্নান ফিরোজের ৬৯তম জন্মবার্ষিকী পালন

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা, প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা উপাচার্য প্রয়াত প্রফেসর ড. এম. এ. হান্নান ফিরোজ এর ৬৯তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) এ উপলক্ষ্যে ইউনিভার্সিটির সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে সকাল ১১টায় তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. ফারাহনাজ ফিরোজ ও রুমানা হক রিতা। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ইউনুছ মিয়া, ট্রেজারার অধ্যাপক ড. জিয়াউল হাসান, রেজিস্ট্রার মুহাম্মদ আব্দুল মতিন, প্রক্টর ড. মৃত্যুঞ্জয় আচার্য সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

এছাড়া বিকাল ৩টায় ইউনিভার্সিটির অডিটোরিয়ামে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রক্টর ড. মৃত্যুঞ্জয় আচার্য্যর সঞ্চালনায় অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মো. জাকির হোসাইন।

অনুষ্ঠানে অধ্যাপক ড. এম. এ. হান্নান ফিরোজ এর স্মৃতিচারণ করেন ইউনিভার্সিটির প্রাক্তন উপাচার্য এবং ইমেরিটাস প্রফেসর ড. মো. ফিরোজ আহমেদ ও ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর ড. জামাল উদ্দিন আহমেদ। এরপর মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত করা এবং কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। 

উল্লেখ্য, অধ্যাপক ড. এম. এ. হান্নান ফিরোজ ১ অক্টোবর ১৯৫৬ সালে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলাতে জন্মগ্রহণ করেন এবং ২৯ অক্টোবর ২০১৭ সালে ইন্তেকাল করেন।

আর্জেন্টিনার দুই তারকা ফুটবলারের সামনে বিপদ!
  • ২৪ জুন ২০২৬
ইতিহাসে মাত্র একবার: ইংল্যান্ডের শতভাগ জয়ের সেই একমাত্র বিশ…
  • ২৪ জুন ২০২৬
ঘানার বিপক্ষে হতাশার গোলশূন্য ড্রয়ের পর যা বললেন টুখেল
  • ২৪ জুন ২০২৬
ইংল্যান্ডের ‘গোলশূন্য’ ড্রয়ের সেই পুরোনো ভূত
  • ২৪ জুন ২০২৬
ঘানার রক্ষণব্যূহে আটকে গেল ইংল্যান্ড
  • ২৪ জুন ২০২৬
আর্জেন্টিনার বিপক্ষে খেলার সম্ভাবনা নিয়ে যা বললেন রোনালদো 
  • ২৪ জুন ২০২৬