সাউথ এশিয়া ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

০১ অক্টোবর ২০২৪, ০৫:৩৩ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৪ PM

© সংগৃহীত

সাউথ এশিয়া ফাউন্ডেশনের (এসএএফ) গভর্নর বোর্ড এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। সোমবার (৩০ সেপ্টেম্বর) বোর্ড চেয়ারম্যান রেজাউল করিমের সভাপতিত্বে সভাটি সাউথইস্ট ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

এজিএম-এ বোর্ড চেয়ারম্যান করিমকে পরবর্তী দুই বছরের জন্য পুনর্নির্বাচিত করা হয়। তাঁর পুনর্নির্বাচনের পরে, বোর্ড অব গভর্নরস  একই মেয়াদের জন্য পুনর্গঠিত হন।

রেজাউল করিমের নেতৃত্বে এজিএমে কৌশলগত পরিকল্পনা ও আর্থিক বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া হয়। বোর্ড বার্ষিক প্রতিবেদন এবং নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা করে অনুমোদন দেয়। বোর্ড পরবর্তী অর্থবছরের জন্য একজন নিরীক্ষক নিয়োগ করে।

সাউথ এশিয়া ফাউন্ডেশন, যা সাউথইস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠা করে। এ প্রতিষ্ঠানটি বাংলাদেশের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা
  • ১৬ নভেম্বর ২০২৬
ভিসি অবরুদ্ধ, জরুরি সিন্ডিকেট সভায় বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ১৬ নভেম্বর ২০২৬
ছাত্রলীগের সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের তথ্য সংগ্রহ ক…
  • ১৬ নভেম্বর ২০২৬
রাতেই হতে পারে ঘূর্ণিঝড়, দেশজুড়ে তীব্র বৃষ্টির শঙ্কা 
  • ১৬ নভেম্বর ২০২৬
হীরকজয়ন্তীর উৎসব আমেজে বর্ণিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • ১৬ নভেম্বর ২০২৬
হৃদয়-লিটনের বীরত্বের পর হাসানের দাপট, শেষ বিকেলে টাইগার শিব…
  • ১৬ নভেম্বর ২০২৬