বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজীর ইন্তেকালে মানারাত ভিসির শোক

২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৯ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১১ PM
বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজীর ইন্তেকালে মানারাত ভিসির শোক

বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজীর ইন্তেকালে মানারাত ভিসির শোক

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)'র সভাপতি, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব। 

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর ২০২৪) এক শোক বার্তায় সাংবাদিকতা জগতে বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী অসামান্য অবদান রেখেছেন উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকদের অধিকার আদায় ও মত প্রকাশের স্বাধীনতার জন্য আজীবন সংগ্রাম করেছেন এই অবিসংবাদিত নেতা। এ জন্য তিনি দীর্ঘদিন কারাবরণও করেছেন। স্বাধীন সাংবাদিকতার জন্য তার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। 

প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব মহান আল্লাহ তা'আলার কাছে মরহুম রুহুল আমিন গাজীর রুহের মাগফেরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করেন শোক বার্তায়। একই সঙ্গে তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন।

টেকনাফে বিকাশের দুই কর্মীকে ছুরিকাঘাত ও গুলি করে ৫৭ লাখ টাক…
  • ০২ আগস্ট ২০২৬
এলপিজি গ্যাসের দাম বাড়াল সরকার
  • ০২ আগস্ট ২০২৬
হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের জামিন মঞ্জুর
  • ০২ আগস্ট ২০২৬
বেসরকারি বিমান সংস্থায় চাকরি, আবেদন এইচএসসি পাসেই
  • ০২ আগস্ট ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম ঘিরে সবাইকে সতর্ক …
  • ০২ আগস্ট ২০২৬
৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে মিলবে বড় কর প…
  • ০২ আগস্ট ২০২৬