বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আহত শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ার ‍সুযোগ

২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৯ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১১ PM
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আহত শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ার ‍সুযোগ

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আহত শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ার ‍সুযোগ

আন্দোলনে আহতদের বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দিচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এর পাশাপাশি তাদের চিকিৎসার জন্য আর্থিক অনুদানও দেয়া হবে। প্রথম ধাপে ৮ শিক্ষার্থীর নাম প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়টি তাদের ভেরিফায়েড পেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই-আগস্ট ২০২৪ইং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে যারা গুরুতর আহত হয়েছেন তাদের শিক্ষা কার্যক্রম সুন্দরভাবে চালিয়ে যাওয়ার লক্ষ্যে ইউনিভার্সিটির কর্তৃপক্ষ তাদেরকে সম্পূর্ণ বিনা বেতনে অধ্যয়নের সুযোগ প্রদান করেছেন।

বিনা বেতনে অধ্যয়নের পাশাপাশি তাদের চিকিৎসার জন্য আর্থিক অনুদান দেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ঝিনাইগাতী থানায় নতুন পিকআপ ভ্যান, বাড়বে সীমান্তে পুলিশি তৎপ…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষা ৮ বিভাগীয় শহরে, থাকছে না সেকেন্ড টাইম
  • ০২ আগস্ট ২০২৬
মিরসরাইয়ে বিদেশি অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু ১১ নভে…
  • ০২ আগস্ট ২০২৬
আগস্টে নাশকতার শঙ্কা, বাড়তি সতর্কতা নিয়ে যা বললেন ডিবিপ্রধান
  • ০২ আগস্ট ২০২৬
দুবাইয়ে কারাগার থেকে বেনজীরের মুক্তির খবর গণমাধ্যমে, তথ্য ন…
  • ০২ আগস্ট ২০২৬