নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত

২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৯ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১২ PM
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত © সংগৃহীত

বিশ্বব্যাপী ফার্মাসিস্টদের সম্মানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পালিত হয়েছে ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস’। বুধবার (২৫ সেপ্টেম্বর) এনএসইউর ফার্মাসিউটিক্যাল সায়েন্স অনুষদ এবং ফার্মাসিউটিক্যাল ক্লাব বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করে। দিবসটির এই বছরের বিষয়বস্তু – বিশ্বব্যাপী স্বাস্থ্যখাতে চাহিদা পূরণে ফার্মাসিস্টের প্রয়োজনীয়তা (ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যাল ফেডারেশন প্রদত্ত)। এ উপলক্ষে সকাল ১১টায় একটি র‍্যালির আয়োজন করা হয়। 

অনুষ্ঠানটির উদ্বোধন করেন প্রধান অতিথি, নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক আবদুর রব খান। নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অব হেলথ এন্ড সায়েন্স-এর ডিন অধ্যাপক দীপক কুমার মিত্র, ফার্মাসিউটিক্যাল অনুষদের চেয়ারম্যান অধ্যাপক মো. মাহবুবুর রহমান এবং এনএসইউ স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক সাঈদ-উজ-জামান খান। 

উদ্বোধন শেষে ভবিষ্যত ফার্মাসিস্টদের উদ্দেশ্যে অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বিশ্বব্যপী স্বাস্থ্য খাতে ফার্মাসিস্টদের ভূমিকা তুলে ধরেন এবং শিক্ষার্থীদের মানবসেবায় নিজেদের উৎর্সগ করার অনুপ্রেরণা দেন। তিনি বলেন, ‘গবেষণা ও ঔষধের মান ধরে রাখতে ফার্মাসিস্টদের অবদান সত্যিকার অর্থেই গুরুত্বপূর্ণ।’

অধ্যাপক আবদুর রব খান ফার্মাসিস্টদের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের উন্নতিতে ফার্মাসিস্টদের সর্বোচ্চ প্রচেষ্টা প্রয়োজন।’

অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন নর্থ সাউথ ফার্মাসিউটিক্যাল ক্লাবের উপদেষ্টা সিনিয়র লেকচারার জুনায়েত হোসেন খান। দিবসটি পালনের মূল লক্ষ্য - স্বাস্থ্যখাতের নীরব যোদ্ধা ফার্মাসিস্টদের নিরন্তর পরিশ্রম এবং অবদান দেশব্যাপী তুলে ধরা এবং ফার্মাসিস্টদের কর্মপরিসর বিস্তারে সচেতনতা তৈরি করা। 

গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ, সেখান থেকেই স্বাধীন নেটের ভাব…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আজই শেষ হচ্ছে ষষ্ঠ শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গাজা নিয়ে তথ্যচিত্র, অস্কারজয়ী নির্মাতাদের নাগরিকত্ব কেড়ে ন…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের ফলাফল কবে, যা বলছেন কর্মকর্তারা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অনুমোদনের দুই সপ্তাহ পরও হয়নি পে-স্কেলের গেজেট, যা বলছেন কর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিপ্রবির বহিষ্কৃত ছাত্রদল নেতার বিরুদ্ধে ২ লাখ টাকা চাঁদা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9