অফিস থেকে বেরিয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল ব্র্যাক শিক্ষার্থীর

২৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৩ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১৩ PM
মুনতাকিম আলিফ

মুনতাকিম আলিফ © সংগৃহীত

রাজধানীর নিকুঞ্জ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন মুনতাকিম আলিফ (২৭) নামে এক তরুণ চাকরিজীবী। নিহত আলিফ রাজধানীর নিকুঞ্জ এলাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। আজ মঙ্গলবার সকালে অফিসের কাজ শেষে বাসায় যাওয়ার জন্য আরেক সহকর্মীর সঙ্গে বের হলে ছিনতাইকারীর কবলে পড়ে নিহত হন তিনি।

মুনতাকিম আলিফ ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার আগেই গত ১০ মাস ধরে ওই কোম্পানিতে খণ্ডকালীন চাকরি শুরু করেছিলেন। তিনি কাওলা এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ে। তার বাবা জুলফিকার আলী ঠাকুরগাঁও জজকোর্টের পেশকার।

খিলক্ষেত থানার ওসি আজহারুল ইসলাম বলেন, রাতের পালার কাজ শেষে মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে বাসায় যাওয়ার জন্য আরেক সহকর্মীর সঙ্গে বের হন আলিফ। তারা নিকুঞ্জ-১ থেকে ফ্লাইওভারের কাছে যাওয়ার পর ছিনতাইকারীর কবলে পড়েন।

ওসি বলেন, তিনজনের মতো ছিনতাইকারী তাদের পথরোধ করে। আলিফ প্রতিরোধ করতে গেলে ছিনতাইকারীদের সঙ্গে টানাহেঁচড়া হয়। এক পর্যায়ে আলিফের বুকে ছুরি মারে ছিনতাইকারীরা। পরে উত্তরা আধুনিক হাসপাতালে নেওয়ার পর মারা যান তিনি।

ওসি বলেন, নিকুঞ্জ-১ এলাকায় যে কোম্পানিতে আলিফ কাজ করতেন সেটি ইউরোপ-আমেরিকার গ্রাহকদের সেবা দেয়। যে কারণে তাদের অফিস সময় রাতে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। দুপুরের দিকে তার লাশ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের ফুফাতো ভাই গোলাম কিবরিয়া বলেন, একজন নারী কলিগসহ সে অফিস থেকে বাসায় ফেরার জন্য বের হয়েছিল। নিকুঞ্জ ফ্লাইওভারের ওখানে এলে তারা ছিনতাইকারীদের কবলে পড়ে। ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। তবে তার নারী কলিগ অক্ষত রয়েছেন।

জেনসেন হুয়াংকে এনভিডিয়ায় ফেরাতে আপত্তি নেই ট্রাম্পের  
  • ১৬ নভেম্বর ২০২৬
মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা
  • ১৬ নভেম্বর ২০২৬
ভিসি অবরুদ্ধ, জরুরি সিন্ডিকেট সভায় বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ১৬ নভেম্বর ২০২৬
ছাত্রলীগের সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের তথ্য সংগ্রহ ক…
  • ১৬ নভেম্বর ২০২৬
রাতেই হতে পারে ঘূর্ণিঝড়, দেশজুড়ে তীব্র বৃষ্টির শঙ্কা 
  • ১৬ নভেম্বর ২০২৬
হীরকজয়ন্তীর উৎসব আমেজে বর্ণিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • ১৬ নভেম্বর ২০২৬