আইএসইউ ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক কাদের নেওয়াজ

১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪১ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:২৬ PM
অধ্যাপক এইচ. টি. এম. কাদের নেওয়াজ

অধ্যাপক এইচ. টি. এম. কাদের নেওয়াজ © সংগৃহীত

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) ট্রেজারার পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এইচ. টি. এম. কাদের নেওয়াজ। আগামী চার বছরের জন্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিন তাকে এ পদে নিয়োগ দেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, ‘মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ধারা ৩৩ (১) অনুযায়ী অধ্যাপক এইচ. টি. এম. কাদের নেওয়াজকে ট্রেজারার পদে নিয়োগ প্রদান করা হলো।’

অধ্যাপক নেওয়াজ  সিরাজগঞ্জের কাজীপুরে সিংড়াবাড়ি গ্রামে ১৯৫৬ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম জমসের আলী মিয়া ও মাতা মরহুমা কবি সালেহা আলী। রাজশাহী বোর্ড থেকে ১৯৭২ সালে এসএসসি এবং ১৯৭৪ সালে এইচএসসি পাশ করেন। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং পরবর্তীতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বিগত কয়েকদশক ধরে শিক্ষকতা, গবেষণা ও সামাজিক উন্নয়নে অবদান রেখে আসছেন।

এক অ্যাপেই দেখা যাবে বিদ্যুৎ ও গ্যাস বিলের সব হিসাব
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের প্রোপাগাণ্ডা পেজে আসিফকে নিয়ে এআই দিয়ে লেখা প্রতিবে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাঘায় গণপিটুনিতে শিমুল হত্যা, মূলহোতা গ্রেপ্তার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইবির ৫ম সমাবর্তন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুতে থাকা জিন্নাহর সেই ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা তৈয়ব হ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now