নাবিক হওয়ার সুযোগ
নাবিক হওয়ার সুযোগ © টিডিসি সম্পাদিত
দেশের সরকারি ও বেসরকারি ১০টি মেরিটাইম একাডেমিতে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে মেরিন ক্যাডেট প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে। গত ১৩ নভেম্বর থেকে শুরু হওয়া এই আবেদন চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। আবেদন ফি এক হাজার ৮০০ টাকা (সকল সার্ভিস চার্জসহ)। সম্প্রতি নৌপরিবহন অধিদপ্তর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
এবার আসন ৭০০টি
সরকারি-বেসরকারি ১০ মেরিটাইম একাডেমিতে এবার আসন রয়েছে ৭০০টি।
নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি মেরিটাইম একাডেমি
১) বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম: আসন সংখ্যা ১৮০ জন (নটিক্যাল ৯০, ইঞ্জিনিয়ারিং ৯০ জন)। এর মধ্যে পুরুষ ও মহিলা (নটিক্যাল ১০, ইঞ্জিনিয়ারিং ১০ জন) অন্তর্ভুক্ত।
২) বাংলাদেশ মেরিন একাডেমি, পাবনা: আসন সংখ্যা ৫০ জন (নটিক্যাল ২৫, ইঞ্জিনিয়ারিং ২৫ জন; পুরুষ)।
৩) বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশাল: আসন সংখ্যা ৭০ জন (নটিক্যাল ৩৫, ইঞ্জিনিয়ারিং ৩৫ জন; পুরুষ)।
৪) বাংলাদেশ মেরিন একাডেমি, রংপুর: আসন সংখ্যা ৭০ জন (নটিক্যাল ৩৫, ইঞ্জিনিয়ারিং ৩৫ জন; পুরুষ)।
৫) বাংলাদেশ মেরিন একাডেমি, সিলেট: আসন সংখ্যা ৫০ জন (নটিক্যাল ২৫, ইঞ্জিনিয়ারিং ২৫ জন; পুরুষ)।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি প্রতিষ্ঠান
৬) মেরিন ফিশারিজ একাডেমি, চট্টগ্রাম: আসন সংখ্যা ৭০ জন (নটিক্যাল ৩৫, ইঞ্জিনিয়ারিং ৩৫ জন)। এর মধ্যে পুরুষ ও মহিলা ১০ জন (নটিক্যাল ০৫, ইঞ্জিনিয়ারিং ০৫ জন)।
নৌপরিবহন মন্ত্রণালয়ের অনুমোদিত বেসরকারি মেরিটাইম প্রতিষ্ঠানসমূহ
৭) ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি, ঢাকা: আসন সংখ্যা ৫০ জন (নটিক্যাল ৩৫, ইঞ্জিনিয়ারিং ১৫ জন; পুরুষ)।
৮) ওয়েস্টার্ন মেরিটাইম একাডেমি, ঢাকা: আসন সংখ্যা ৫০ জন (নটিক্যাল ২৫, ইঞ্জিনিয়ারিং ২৫ জন; পুরুষ)।
৯) মাস মেরিন একাডেমি, চট্টগ্রাম: আসন সংখ্যা ৪০ জন (নটিক্যাল ২০, ইঞ্জিনিয়ারিং ২০ জন; পুরুষ)।
১০) ইন্টারন্যাশনাল মেরিটাইম ট্রেনিং একাডেমি, ঢাকা: আসন সংখ্যা ৫০ জন (নটিক্যাল ৩০, ইঞ্জিনিয়ারিং ২০ জন; পুরুষ)।
আবেদনের যোগ্যতা
বয়স: ৩১-১০-২০২৬ তারিখে সর্বোচ্চ ২২ বছর (পুরুষ/মহিলা)।

শিক্ষাগত যোগ্যতা
এসএসসি এবং এইচএসসি অথবা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ ৩.৭৫ পেয়ে উত্তীর্ণ হতে হবে। এইচএসসি বা সমমান পরীক্ষায় পদার্থবিদ্যা ও গণিত বিষয়ে আলাদাভাবে ৬০% নম্বর অথবা জিপিএ ৩.৫০ এবং ইংরেজি বিষয়ে ৬০% নম্বর প্রাপ্ত হয়ে উত্তীর্ণ হতে হবে। ইংরেজিতে ৫০% নম্বর বা তার কম থাকলে IELTS পরীক্ষায় সামগ্রিকভাবে ৫.৫ স্কোর থাকতে হবে।
শারীরিক মাপ
উচ্চতা ও ওজন: পুরুষ ৫ ফুট ২ ইঞ্চি এবং মহিলা ৫ ফুট। ওজন BMI চার্ট মোতাবেক ন্যূনতম ১৭ থেকে সর্বোচ্চ ২৫।
দৃষ্টিশক্তি: খালি চোখে নটিক্যাল ক্যাডেটদের জন্য ৬/৬; ইঞ্জিনিয়ারিং ক্যাডেটদের জন্য ৬/১২ (চশমাসহ অবশ্যই ৬/৬ হতে হবে)। LASIK, PRK, SMILE অপারেশন গ্রহণযোগ্য নয়। অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষা তারিখের মধ্যে ন্যূনতম ৩ মাস অতিবাহিত হতে হবে। প্রার্থীরা অবশ্যই বর্ণান্ধতামুক্ত হতে হবে।
অন্যান্য: সাঁতার জানার পাশাপাশি প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও অবিবাহিত হতে হবে।
আবেদন প্রক্রিয়া ও গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন পদ্ধতি: প্রার্থীরা www.dos.gov.bd অথবা doscadet.solutionart.net ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
ভর্তি পরীক্ষা ও অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নৌপরিবহন অধিদপ্তরের ওয়েবসাইট (www.dos.gov.bd) ভিজিট করার জন্য অনুরোধ করা হয়েছে।
চূড়ান্ত নির্বাচন পদ্ধতির ধাপসমূহ
ভর্তি পরীক্ষা হবে লিখিতভাবে। সময় ও কেন্দ্র পরে জানানো হবে।
পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিচের পদ্ধতিতে প্রার্থী নির্বাচন করা হবে
লিখিত পরীক্ষা (লিখিত পদ্ধতি) ১০০ নম্বর; বিষয়ভিত্তিক নম্বর বিভাজন: পদার্থ বিজ্ঞান-২৫, গণিত-২৫, ইংরেজি-২৫, বাংলাদেশ ও সাধারণ জ্ঞান-২৫; লিখিত পরীক্ষায় পাস নম্বর ৫০%। ইংরেজি বিষয়ে পৃথকভাবে ৫০% নম্বর পেতে হবে;
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা প্রাথমিক শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরী অংশগ্রহণ করবে; চূড়ান্তভাবে নির্বাচনের পূর্বে প্রার্থীকে পর্যায়ক্রমে মনোবৈজ্ঞানিক মূল্যায়ন (Psychometric Test), চক্ষু ও চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে এবং উক্ত পরীক্ষাসমূহের ফি প্রার্থীদের বহন করতে হবে।