আন্দোলনের নিহতদের স্মরণে সাউথইস্ট ইউনিভার্সিটিতে দোয়া মাহফিল

১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৭ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:৩৩ PM
আন্দোলনের নিহদের স্মরণে সাউথইস্ট ইউনিভার্সিটিতে দোয়া মাহফিল

আন্দোলনের নিহদের স্মরণে সাউথইস্ট ইউনিভার্সিটিতে দোয়া মাহফিল © সৌজন্যে প্রাপ্ত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাউথইস্ট ইউনিভার্সিটির চার শিক্ষার্থীসহ সারা দেশের সকল শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এ সভা অনুষ্ঠিত হয়।

আন্দোলনে নিহত বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা হলেন, মো. রাব্বি মিয়া, রাকিব হোসাইন, ইমতিয়াজ আহমেদ জাবির ও রবিউল ইসলাম লিমন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন, শহিদ পরিবারের সদস্য ও সহপাঠীরা।

সাউথইস্ট ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম এক লিখিত বক্তব্যে শহিদ ও আহতদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, দেশের জন্য শহিদদের আত্মত্যাগ ও সাহস সবার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন দোয়া মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এবং সাউথইস্ট বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। অন্যান্যদের মাঝে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল কাজী ফকরুদ্দিন আহমেদ, ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা ও দোয়া মাহফিলের পূর্বে শহিদদের স্মরণে ইউনিভার্সিটিতে নামকরণকৃত চারটি হলের নাম ফলক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে চার শহিদ পরিবারের সদস্যদের হাতে প্রত্যেক পরিবারের জন্য  দক্ষ (১০) লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। দোয়া মাহফিল ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। দোয়া পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডা. মো. আতাউর রহমান মিয়াজী।

এ.আর.এম গ্রুপে বিভিন্ন পদে জনবল নিয়োগ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পদ্মা হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় প্রাথমিক তদন্তে অবহেলার …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে পরীক্ষার খাতা মূল্যায়নে চালু হচ্ছে কোডিং পদ্ধতি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সরিয়ে দেওয়া হলো নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. আনি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now