নেপালে পৌছেছেন গবির ইন্টার্ন চিকিৎসকরা

১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩১ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৭ AM
ইন্টার্ন চিকিৎসকদের নেপালে অবতরণ

ইন্টার্ন চিকিৎসকদের নেপালে অবতরণ © সংগৃহীত

সাভারের গণবিশ্ববিদ্যালয়ের (গবি) ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের অষ্টম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকরা নেপালে তাদের ব্যবহারিক বিষয়ে জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে নেপালে পৌঁছেছেন। সোমবার (৯ সেপ্টেম্বর) নেপালে পৌঁছানোর বিষয়টি শিক্ষার্থীরা নিশ্চিত করেছেন। 

জানা যায়, নেপালের দ্বিতীয়বারের মতো এ প্রোগ্রামে অ্যাগ্রিকালচার এবং ফরেস্টি ইউনিভার্সিটিতে ২১ জন শিক্ষার্থী ১৫ দিন ইন্টার্ন করবে। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত থাকবেন অনুষদের ক্লিনিক্যাল বিভাগের প্রভাষক ও ইন্টার্ন কো-অর্ডিনেটর ডা. সাবরিনা ফেরদৌস।

নেপাল থেকে ইন্টার্ন চিকিৎসক নিউটন গাইন বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে ইন্টার্ন করতে নেপালে পা রেখেছি। এখানে আসার জন্য আমাদের ডিন ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। খুব অল্প সময়ে তারা আমাদের জন্য বিদেশে ইন্টার্ন করার ব্যবস্থা করেছেন।'

এ বিষয়ে অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম খান জানান, ‘বিদেশে শিক্ষার্থীরা ওই দেশের ভেটেরিনারি সম্পর্কে জ্ঞান ও সাংস্কৃতিক অনুধাবন করতে পারবে। বিদেশের আধুনিক প্রযুক্তি ও কীভাবে তারা চিকিৎসা দিচ্ছে, তা জানতে পারবে। আশা করি, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের শিক্ষার্থীরা ভেটেরিনারি সেবা দিতে পারবে।’

ইন্টার্নশিপের বিষয়ে নেপাল ছাড়া মালয়েশিয়া, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে কথা হচ্ছে বলে তিনি জানান। ওই সব দেশের শিক্ষার্থীরা বাংলাদেশে আসবে এবং আমাদের শিক্ষার্থীরা তাদের দেশে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ২০১৬ সালের মে মাসে দেশের প্রথম ও একমাত্র বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে গণবিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি শিক্ষা শুরু হয়। শুরুতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) মাত্র ২৫ জন শিক্ষার্থী ভর্তির অনুমোদন দেয়। তবে পরে আসনসংখ্যা ৫০-এ উন্নীত হয়।

ইতোমধ্যে এ বিষয়ে সাতটি ব্যাচ স্নাতক সম্পন্ন করেছে।

পুলিশের গাড়িতে উগ্রবাদী হামলার সুনির্দিষ্ট তথ্য নেই, সতর্কত…
  • ০২ আগস্ট ২০২৬
হামের জেনেটিক পরিবর্তন হয়নি, ভ্যাকসিনের কার্যকর প্রভাব মিলে…
  • ০২ আগস্ট ২০২৬
প্রথমবারের মতো বদলি হলেন এমপিওভুক্ত এক শিক্ষক
  • ০২ আগস্ট ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে রাষ্ট্রীয় আর্থিক প্র…
  • ০২ আগস্ট ২০২৬
ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন লেগে নিহত ৫, এখনো নিখোঁজ ৪১
  • ০২ আগস্ট ২০২৬
‘কোনো ব্যক্তি বা সংগঠনের পক্ষে জুলাই আন্দোলনের একক দাবিদার …
  • ০২ আগস্ট ২০২৬