ইউরোপে এআইইউবি প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত

০৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪০ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৯ AM
ইউরোপে এআইইউবি প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

ইউরোপে এআইইউবি প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা © সংগৃহীত

জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এর প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২০২৪। 

শনিবারের (৭ সেপ্টেম্বর) ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবি ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদীন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুগলের প্রথম বাংলাদেশি ডিস্টিংগুইশড ইঞ্জিনিয়ার, ঊর্ধ্বতন পরিচালক ও এআইইউবি প্রাক্তন শিক্ষার্থী জাহিদ সবুর এবং এআইইউবি ট্রাস্টি বোর্ডের সদস্য মিসেস সাবরিনা আবেদীন। 

ইউরোপের বিভিন্নপ্রান্ত থেকে প্রায় ৩০০জন এআইইউবি এর প্রাক্তন শিক্ষার্থী এই মিলনমেলায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ইশতিয়াক আবেদীন তার বক্তব্যে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য ভূয়সী প্রশংসা করেন এবং তাকে আমন্ত্রণ জানানোর জন্য আন্তরিক ধন্যবাদ জানান। 

তিনি ইউরোপে এআইইউবি এর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, যারা ইউরোপের বিভিন্ন দেশে সুনামের সহিত কর্মরত আছেন তারা অবশ্যই এআইইউবি এর প্রাক্তন শিক্ষার্থীদের জন্য ইউরোপে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এআইইউবি প্রাক্তন শিক্ষার্থী জাহিদ সবুর আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মূল্যবান বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজের আয়োজন করা হয়।

হোয়াটসঅ্যাপে ‘আপত্তিকর’ ভিডিও কল, জেলা প্রশাসকের থানায় জিডি
  • ১৬ নভেম্বর ২০২৬
ছাত্রদলের কমিটিতে সভাপতি, সহ-সভাপতিসহ একাধিক নিষিদ্ধ ছাত্রল…
  • ১৬ নভেম্বর ২০২৬
জেনসেন হুয়াংকে এনভিডিয়ায় ফেরাতে আপত্তি নেই ট্রাম্পের  
  • ১৬ নভেম্বর ২০২৬
মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা
  • ১৬ নভেম্বর ২০২৬
ভিসি অবরুদ্ধ, জরুরি সিন্ডিকেট সভায় বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ১৬ নভেম্বর ২০২৬
ছাত্রলীগের সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের তথ্য সংগ্রহ ক…
  • ১৬ নভেম্বর ২০২৬