মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ৫০ শতাংশ ছাড়ে ভর্তি মেলা শুরু

০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৪ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৪ AM
মেলার উদ্বোধন

মেলার উদ্বোধন © টিডিসি ফটো

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি ফিতে ৫০ শতাংশ ছাড় দিয়ে ফল-২০২৪ সেমিস্টারের ভর্তি মেলা শুরু হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের গুলশান ও আশুলিয়া ক্যাম্পাসে একযোগে ফিতা কেটে এ মেলা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এনামুল হক চৌধুরী এফসিএ ও অধ্যাপক ড. মো: মোজাম্মেল হক। 

আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এ মেলা চলবে। মেলা উপলক্ষ্যে ভর্তি ফিতে ছাড় ছাড়াও স্পট অ্যাডমিশন নেয়া ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে আকর্ষণীয় উপহার।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো. মাহাবুব আলম, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ড. আবু আইয়ুব মো. ইব্রাহিম, রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন, আইন বিভাগের প্রধান মোহাম্মদ আজহারুল ইসলাম, ইইই বিভাগের প্রধান কে. এম. আক্তারুজ্জামান, সিএসই বিভাগের প্রধান রফিকুল ইসলাম, ফার্মেসি বিভাগের প্রধান রাকিব আল মামুন,  ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. রুহুল আমীন ও জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামান। 

এছাড়াও সেন্টার ফর জেনারেল এডুকেশনের ড. মোহাম্মাদ আবুল কালাম আজাদ, অ্যাডমিশন অ্যান্ড পাবলিক রিলেশন্সের ভারপ্রাপ্ত পরিচালক এ. এইচ. এম. আবু সাঈদ, অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্সের ভারপ্রাপ্ত পরিচালক মো. আব্দুল খালেক, ডেপুটি রেজিস্ট্রার আলমগীর হোসেইনসহ বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

মেলা চলাকালে বিভিন্ন বিষয়ে ভর্তি ফি-তে ৫০ শতাংশ ছাড়ে ভর্তি হওয়া যাবে। এছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে টিউশন ফি’র ওপর যথারীতি ১০০ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে। এর মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যাদের দু’টো মিলে চতুর্থ বিষয় ছাড়া জিপিএ ১০ রয়েছে তারা পাবেন টিউশন ফি তে ১০০ শতাংশ ছাড়। মুক্তিযোদ্ধাদের সন্তান এবং গরীব ও মেধাবীদেরও ১০০ শতাংশ পর্যন্ত ছাড়ে পড়ার সুযোগ রয়েছে। 

প্রোগ্রামসমূহ: বিবিএ, বিএ (অনার্স) ইন ইংলিশ, বি. ফার্ম (অনার্স), সিএসই (রেগুলার ও ইভিনিং), ইইই (রেগুলার ও ইভিনিং), এলএলবি (অনার্স), ব্যাচেলর অব জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, বিএ (অনার্স) ইন ইসলামিক স্টাডিজ  (রেগুলার ও সাপ্তাহিক), এমবিএ (রেগুলার ও এক্সিকিউটিভ) এবং এমএ ইন ইংলিশ  (ইভিনিং)।

ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীরা ০১৭৮০৩৬৪৪১৪-১৫, ০১৭০৯১২৬৩৯৪, ০১৮১৯২৪৫৮৯৫ নম্বরে যোগাযোগ করতে পারেন।

মিনিস্টার হাই-টেক পার্ক নিয়োগ দেবে ৩০ শোরুম ম্যানেজার, আবেদ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঘাটে পড়ে ছিল দুই জোড়া স্যান্ডেল, পুকুরে মিলল দুই শিশুর মরদেহ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করল ইসি 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ভারতসহ সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
চকরিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পর্যায় সারণি মনে রাখার অভিনব কৌশল নিয়ে যবিপ্রবি শিক্ষার্থীর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now