মানারাত ইউনিভার্সিটিতে বৃক্ষরোপন কর্মসূচি পালিত

০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৮ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৪ PM
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বৃক্ষরোপন কর্মসূচি পালন

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বৃক্ষরোপন কর্মসূচি পালন © সংগৃহীত

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। বুরো বাংলাদেশ-এর সৌজন্যে  রোববার (১ সেপ্টেম্বর) আশুলিয়া ক্যাম্পাসে ফলজ, ওষুধি ও শোভাবর্ধক গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব। 

বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলা এ কর্মসূচির উদ্দেশ্য। কর্মসূচির আওতায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রায় দুই শ' গাছের চারা রোপণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো. মাহবুব আলম, রেজিস্ট্রার ড. মোয়াজ্জম হোসেন, সিএসই বিভাগের প্রধান মো. রফিকুল ইসলাম, ইইই বিভাগের প্রধান কে. এম. আক্তারুজ্জামান,  ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. মো. রুহুল আমীন, সিজিইডির  সহযোগী অধ্যাপক ড. মুহাম্মাদ আবুল কালাম আজাদ, বুরো বাংলাদেশের ঢাকা উত্তর বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোঃ মুস্তাফিজুর রহমান রাহাত, সাভার অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান প্রমুখ।

ইডেন ছাত্রীকে ‘যৌন নিপীড়ন’, গায়ক জাহিদ অন্তু কারাগারে
  • ০১ এপ্রিল ২০২৬
ইডেন ছাত্রীর শ্লীলতাহানি মামলায় শিল্পী জাহিদ অন্তু কারাগারে
  • ০১ এপ্রিল ২০২৬
সুখবর পেলেন অনার্স-মাস্টার্সের ১৭৬ শিক্ষক
  • ০১ এপ্রিল ২০২৬
‘সংখ্যাগরিষ্ঠের ভণ্ডামি...’— ওয়াকআউটের পর ফেসবুকে কী লিখলেন…
  • ০১ এপ্রিল ২০২৬
জেলা প্রশাসনের নতুন বিজ্ঞপ্তি, ৫ শর্ত মানলে মিলবে পেট্রল-অক…
  • ০১ এপ্রিল ২০২৬
সুবিধা বঞ্চিত প্রায় দুই কোটি জেষ্ঠ নাগরিকদের কল্যাণে কাজ ক…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence