বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ-আহতদের জন্য ইউআইটিএসে মিলাদ ও দোয়া

০২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৬ AM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৪ PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ-আহতদের জন্য ইউআইটিএসে মিলাদ ও দোয়া মাহফিল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ-আহতদের জন্য ইউআইটিএসে মিলাদ ও দোয়া মাহফিল © সংগৃহীত

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের জন্য মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজন অনুষ্ঠিত হয়। 

রবিবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওপেন গ্যালারিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল-এর আয়োজন করা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান।

উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া, মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আ.ন.ম শরীফ, বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন ও বিভাগীয় প্রধান-সহ বিভাগীয় সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

শিক্ষার্থী হানিফ বলেন, আমাদের যে ভাইয়েরা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন তারা আমাদের কাছে ও আমাদের দেশের কাছে সূর্য-সন্তান। তাদের এই জোরালো আন্দোলনের মাধ্যমে আমরা আজকে একটি স্বৈরাচার মুক্ত স্বাধীন দেশ পেয়েছি। আমাদের বিশ্ববিদ্যালয়কে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি শহীদ ভাইদের নিয়ে এত সুন্দর একটি দোয়া ও মাহফিল আয়োজন করার জন্য।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ১৬ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আগামীকাল ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিইউবিটির ৯ উদ্ভাবনী প্রকল্প
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ অ্যাসিস্ট্যান্ট শেফ নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ৩০ সেপ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ও হল সংসদের সমাপনী সম্মেলনে এফএইচ হল প্রভোস্টের অপসার…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিইউবিটিতে ‘দ্য নেক্সট কম্পিউটিং এরা’ শীর্ষক লেকচার অনুষ্ঠিত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9