গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের নতুন সভাপতি ওয়ালিউল ইসলাম

৩১ আগস্ট ২০২৪, ০৬:২০ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৬ PM
ওয়ালিউল ইসলাম ও গবি লোগো

ওয়ালিউল ইসলাম ও গবি লোগো © ফাইল ছবি

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ট্রাস্টি বোর্ডের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক সচিব ওয়ালিউল ইসলাম। শনিবার (৩১ আগস্ট) ঢাকার ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতাল মিলনায়তনে ট্রাস্টি বোর্ডের ৫২তম সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। 

জানা গেছে, নতুন সভাপতি গণ বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ (ট্রাস্টি বোর্ড নিযুক্ত) হিসেবে দায়িত্বরত ছিলেন। এছাড়া তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন অবসরপ্রাপ্ত বেসামরিক কর্মচারী। ১৯৬৭ সালে তৎকালীন পাকিস্তান সিভিল সার্ভিসে (সিএসপি) যোগদান করে পরবর্তী ৩২ বছর ধরে পাকিস্তান ও বাংলাদেশ সরকারে বিভিন্ন মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। 

তথ্যমতে, আগামী ১৫ সেপ্টেম্বর ট্রাস্টি বোর্ডের বর্তমান সভাপতি অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরীর মেয়াদ শেষ হবে। এরপর নতুন সভাপতি দায়িত্বভার গ্রহণ করবেন। 

এর আগে, সাবেক ট্রাস্টি অধ্যাপক ড. হালিমা খাতুনের মৃত্যুর পর ২০১৮ সালের ১৭ সেপ্টেম্বর ট্রাস্টি বোর্ডের ৪১তম সভায় সর্বসম্মতিক্রমে অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরীকে পরবর্তী দুই বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়। এরপর আরও এক মেয়াদে তিনি একই দায়িত্ব পালন করেন।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুই সপ্তাহ আগে গবি রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ পদত্যাগ করেন। তবে ট্রাস্টি বোর্ডের সদস্যদের মতানৈক্যের কারণে তার পদত্যাগপত্র গ্রহণ বিলম্বিত হয়। অবশেষে আজ তা গৃহীত হয়।

নারী শিক্ষার্থীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ও উপস্থিতিতে ছাড়ে…
  • ০২ আগস্ট ২০২৬
টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন অভিজ…
  • ০২ আগস্ট ২০২৬
মেঘনার চরে প্রতি রাতেই হচ্ছে গরু-মহিষ চুরি, দিশেহারা খামারি…
  • ০২ আগস্ট ২০২৬
যত দিন জামায়াত থাকবে, তত দিন আওয়ামী লীগ থাকবে: ফরহাদ মজহার
  • ০২ আগস্ট ২০২৬
বিএমইউতে জিনোমিকস ও প্রিসিশন মেডিসিনবিষয়ক আন্তর্জাতিক বক্তৃ…
  • ০২ আগস্ট ২০২৬
বিয়ে করছেন রোনালদো, যা থাকছে আয়োজনে
  • ০২ আগস্ট ২০২৬