গবিতে ছাত্র সংসদ চালুসহ শিক্ষার্থীদের সাত দাবি মানার আশ্বাস

২৮ আগস্ট ২০২৪, ০৯:৩৮ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:১৯ AM
গণ বিশ্ববিদ্যালয়

গণ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) সংস্কার ও ডা. জাফরুল্লাহ চৌধুরীর নীতি প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষার্থীদের উত্থাপিত সাত দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রশাসন। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আবু মুহাম্মাদ মুকাম্মেল স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে অভিযুক্ত শিক্ষক-কর্মকর্তাদের শাস্তি ও ছাত্র সংসদ চালুর আশ্বাস দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সংস্কার এবং ডা. জাফরুল্লাহ চৌধুরীর নীতি প্রতিষ্ঠায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রথমে ২১ দফা দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পরবর্তীতে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয়তার ভিত্তিতে সাত দফার প্রস্তাবনা দেওয়া হয়। শিক্ষার্থীদের এ দাবির প্রতি সমর্থন জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংস্কারপন্থীদের উত্থাপিত দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে অভিযুক্ত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের তদন্ত সাপেক্ষে বহিষ্কার করার ব্যাপারে নিশ্চিত করেছেন কর্তৃপক্ষ।

শিক্ষার্থীদের উত্থাপিত নীতিতেই ওয়েভার পাবে শিক্ষার্থীরা। চলতি সেমিস্টার থেকেই তা কার্যকর হবে। আন্দোলন এবং বন্যা সংক্রান্ত জটিলতায় যাতে সেশন জট না ঘটে সে আঙ্গিকে একাডেমিক ক্যালেন্ডারেও আসবে সংশোধনী। 

নিরসন হতে চলেছে ফি সংক্রান্ত জটিলতাও। আগে নির্দিষ্ট সময়েই ফি জমার বিধান থাকলেও এখন পরীক্ষার সাত দিন পূর্বে এবং অবশিষ্ট ৫০ শতাংশ সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরুর সাত দিন আগে পরিশোধ করতে পারবে। নির্ধারিত সেমিস্টার ফি বকেয়া রেখে সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না। এছাড়াও শিক্ষার্থীদের সেমিস্টার ফির ওপর আরোপিত ৫ হাজার টাকা জরিমানার পরিবর্তে ১ হাজার টাকা করা হয়েছে।  

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার ব্যাপারে আরোপিত দাবীর প্রতি উত্তরে নিরাপত্তাবেষ্টনী নির্মাণ, সিসিটিভি ক্যামেরা স্থাপন, প্রক্টরিয়াল বডি পুনর্গঠনসহ উচ্চক্ষমতাসম্পন্ন অভিযোগ সেল গঠনের নিশ্চয়তা দিয়েছে প্রশাসন। অর্থনৈতিক খাতসমূহে ব্যবহৃত অর্থের হিসাব বিশ্ববিদ্যালয়ের হিসাব বিভাগ থেকেই জানা যাবে। বাক স্বাধীনতা নিশ্চিতে নিয়মানুযায়ী সব কমিটিতে থাকবে শিক্ষার্থী প্রতিনিধি। সঙ্গে সঙ্গে সব ধর্মের শিক্ষার্থীদের ধর্ম চর্চায় পূর্ণ সুযোগ নিশ্চিত করা হবে।

আরো পড়ুন: বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সঙ্গে জনসংযোগ কর্মকর্তাদের মতবিনিময়

এছাড়াও চলতি অর্থবছরেই কাজ শুরু হবে ছাত্রী হোস্টেল নির্মাণসহ চালু হবে শিক্ষার্থীদের জন্য বাস। প্রধান উপদেষ্টার নির্দেশনার সঙ্গে সঙ্গেই চালু হবে শিক্ষার্থীদের বহু বছরের কাঙ্ক্ষিত ছাত্র সংসদ। তবে এখনো সম্মিলিত ৩৬ শতাংশ ওয়েভারের ব্যাপারে নিশ্চিত করেনি গবি প্রশাসন। আগামী ট্রাস্টি বোর্ডের মিটিংয়ের পরে এ ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে শিক্ষার্থীরা প্রস্তাবিত সাত দফা দাবি মেনে নিতে এবং প্রশাসনকে সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করার জন্য আল্টিমেটাম দেন।

রাজধানীতে এক দিনে নারীসহ পাঁচ মরদেহ উদ্ধার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ও হল সংসদের সমাপনী অনুষ্ঠানে পরবর্তী নির্বাচনের রূপরে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ভাঙতে যাচ্ছে যুক্তরাজ্য, স্বাধীনতার জন্য গণভোট চাইল তিন রা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আইনজীবী হিসেবে তালিকাভুক্ত নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সরকারি খরচে ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা ২০…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ নির্দেশনা: শিক্ষ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9