নতুন বাজারে ইউআইইউ’র শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া

১৬ জুলাই ২০২৪, ০১:৩৭ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৪ AM
কোটা আন্দোলন

কোটা আন্দোলন © টিডিসি ফটো

রাজধানীর নতুন বাজার এলাকায় কোটা আন্দোলনকারী বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরের দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ডিএমপির বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রাজন কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে, এখনও আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সরেজমিনে দেখা যায়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কয়েকশ শিক্ষার্থী নতুন বাজার সিগন্যালের সামনে রাস্তা অবরোধ করে রেখেছেন। এ সময় নতুন বাজার এলাকা দিয়ে যাতায়াতকারী সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শত শত যানবাহন সেখানে আটকা পড়েছে।

এ সময় শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে আন্দোলনের পক্ষে নানা ধরনের স্লোগান দিতে থাকেন। জানা গেছে, বেলা সাড়ে ১১টা থেকে নতুন বাজারে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা অবরোধ শুরু করেন। এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা এসে তাদের ছত্রভঙ্গ করতে গেলে সংঘর্ষ বাধে। 

এদিকে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে এবার কুড়িল বিশ্বরোড অবরোধ করেছেন নর্থ সাউথ এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে বেসরকারি বিশ্ববিদ্যালয় দুটির শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করছেন। জানা গেছে, রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় জড়ো হয়েছেন শিক্ষার্থীরা। তাদেরকে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

 
প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9