এআইইউবিতে সামার সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত

০২ জুন ২০২৪, ০৫:০৭ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৭ PM

© সংগৃহীত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) এর ২০২৩-২৪ সামার সেমিষ্টারের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ জুন) নবীনবরণ অনুষ্ঠানটি ৪টি অনুষদের নবাগত শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন সেশনে অনুষ্ঠিত হয়। অফিস অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর প্রতিনিধিরা নবীনবরণ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়টির শিক্ষাদান পদ্ধতি, নিয়মনীতি, সেবা ও সহযোগিতা সম্পর্কে অবহিত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন। তিনি নবাগত শিক্ষার্থী ও অভিভাবকদের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করে নতুন শিক্ষার্থীদের বিভিন্ন অনুপ্রেরণামূলক উপদেশ প্রদান করেন। এআইইউবির উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম তার বক্তব্যে, শিক্ষার্থীদের এআইইউবিতে বিদ্যমান সুযোগ-সুবিধাগুলো কাজে লাগিয়ে এর সঠিক ব্যবহার করার জন্য আহ্বান জানান। 

এসময়, সহ-উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর, ডিন ছাড়াও বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকেরা উপস্থিত ছিলেন। নবীনবরণের আনুষ্ঠানিকতা শেষে এআইইউবির পারফর্মিং আর্টস ক্লাব (এপিএসি) এর উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 
ট্যাগ: এআইইউবি
গণতন্ত্রের সূচকে ৫০ বছরের মধ্যে সর্বনিম্নে যুক্তরাষ্ট্র
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে, এখন না ফেরার দেশে তরুণ নির্ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9