গণিত ব্যতীত বিজ্ঞানের অগ্রযাত্রা সম্ভব নয়: চবি উপাচার্য

১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৯ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫০ AM
অলিম্পিয়াডের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার

অলিম্পিয়াডের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেছেন, বর্তমান বিশ্বে গণিতের চাহিদা সর্বত্র। তাই গণিত ব্যতীত বিজ্ঞানের অগ্রযাত্রা সম্ভব নয়। বাংলাদেশের গণিত শিক্ষার মানোন্নয়নে এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশন স্নাতক গণিত অলিম্পিয়াডে অনুদান প্রদানের মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে, যা সত্যিই প্রসংশার দাবিদার।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ গণিত সমিতির তত্ত্বাবধানে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২৩ (বৃহত্তর চট্টগ্রাম অঞ্চল) শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিজ্ঞান অনুষদের ১ নম্বর গ্যালারীতে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন উপাচার্য। এ সময় তিনি এসব কথা বলেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে গণিত বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আমান উল্লাহ, খুলনা বিশ্ববিদ্যালয় গণিত ডিসিপ্লিনের অধ্যাপক ড. হায়দার আলী বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের সহযোগী অধ্যাপক এস. এম. সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: চবিতে ভর্তি: আরেক ইউনিটের প্রবেশপত্র মিলবে আজ, দুঃখ প্রকাশ কর্তৃপক্ষের

উপাচার্য তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয়ে জাতীয় পর্যায়ের স্নাতক গণিত অলিম্পিয়াড আয়োজন করায় আয়োজকবৃন্দসহ সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ এবং উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বৃহত্তম বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। জ্ঞান-গবেষণায় এ বিশ্ববিদ্যালয়ের অর্জন অনেক।

বড় সুখবর পেলেন মেসি
  • ১৭ জুলাই ২০২৬
সাবেক অধ্যাপকের স্ত্রীকে অজ্ঞান করে হত্যা, স্বর্ণালংকার লুট…
  • ১৭ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-স্পেন ফাইনালের আগে নিউইয়র্কে সতর্কতা জারি
  • ১৭ জুলাই ২০২৬
শিক্ষার্থীদের ভিসায় বড় পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র, কমল থাকার…
  • ১৭ জুলাই ২০২৬
টিভিতে দেখা যায়নি যে দৃশ্য, তাতেই কি ক্ষেপেছিলেন বেলিংহ্যাম
  • ১৭ জুলাই ২০২৬
মাদক মামলায় আটক ব্যক্তিই হলেন আর্জেন্টিনা-স্পেন ম্যাচের রেফ…
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence