কোরিয়ান রাষ্ট্রদূতের সঙ্গে এআইইউবি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

২৫ জানুয়ারি ২০২৪, ০৮:১৭ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৮ PM
কোরিয়ান রাষ্ট্রদূতের সঙ্গে এআইইউবি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

কোরিয়ান রাষ্ট্রদূতের সঙ্গে এআইইউবি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ © টিডিসি ফটো

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) একটি প্রতিনিধি দল ঢাকাস্থ দক্ষিণ কোরিয়ান রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গত রোববার (২১ জানুয়ারি) ঢাকাস্থ কোরিয়ান দূতাবাসে এ দ্বিপাক্ষিক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় এআইইউবি প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ হাসান, ট্রাস্টি বোর্ডের সদস্য ড. কারমেন জেড লামাগনা, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আবদুর রহমান, ট্রাস্টি বোর্ডের সদস্য মিসেস ডুলসে জেড লামাগনা এবং এআইইউবির ইনস্টিটিউট অফ কন্টিনিউয়িং এডুকেশনের (আইসিই) পরিচালক জনাব মো. মনিরুল ইসলাম। 

এ সময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ কোরিয়ান দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক, মিসেস পার্ক ইয়ং-সিক এবং ফার্স্ট সেক্রেটারি ড. ইয়ং-মিন সিইও। 

ঢাকাস্থ কোরিয়ান দূতাবাসে অনুষ্ঠিত এই সাক্ষাতে টেকসই প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং এআইইউবি-তে একটি টেকনোলজি এক্সিপেরিয়েন্স সেন্টার (টিইসি) প্রতিষ্ঠার বিষয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়। 

এআইইউবি প্রতিনিধি দল আধুনিক প্রযুক্তিখাতে কোরিয়ান প্রযুক্তির অগ্রগতির জন্য প্রশংসা করেন এবং বাংলাদেশের অবকাঠামো খাতের উন্নয়নে কোরিয়ার অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

ট্যাগ: এআইইউবি
চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9