ইউরোপিয়ান ইউনিয়নের তহবিল পেল এআইইউবি

০২ জানুয়ারি ২০২৪, ০৭:৪২ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২৩ AM
এআইইউবি

এআইইউবি © সংগৃহীত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ইরাসমাস স্ট্র্যান্ড-২ প্রকল্পের আওতায় ইউরোপিয়ান ইউনিয়নের তহবিল পেয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়টি।

রোমানিয়া, ফ্রান্স, ইতালি, মালয়শিয়া, ভিয়েতনাম এবং বাংলাদেশের অন্যান্য আটটি বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে ইউরোপীয় ইউনিয়নের সহ-অর্থায়নে "এসওএইচও স্মার্ট, অপটিমাইজড, উচ্চ-মান এবং চাহিদা অনুযায়ী পর্যটন উদ্ভাবনী শিক্ষা" ইরাসমাস-ইডু-২০২৩-সিবিএইচই-২০২৩-স্ট্র্যান্ড-২ এর অধীনে এই তহবিল। 

এসওএইচও প্রকল্পটি দক্ষিণ-পূর্ব এশিয়ার ৩টি দেশ ভিয়েতনাম, মালয়শিয়া এবং বাংলাদেশ এর উচ্চ শিক্ষার উৎকর্ষের জন্য জ্ঞান ও সক্ষমতা কেন্দ্র (কেসিসি) স্থাপন করবে। এটি আঞ্চলিক উন্নয়ন এবং উদ্ভাবনে অবদান রাখতে এবং জড়িত অঞ্চলগুলির কৌশল এবং তাদের মধ্যে বহুজাতিক এবং আন্তর্জাতিক সহযোগিতার কৌশলগুলিকে উৎসাহিত করবে। কেসিসির উন্নয়নের পাশাপাশি, প্রকল্প অংশীদাররা স্মার্ট পরিবহণ, টেকসই বাসস্থান, এবং নবায়নযোগ্য শক্তির উৎসগুলির একীকরণকে উৎসাহিত করতে কোর্স কারিকুলাম এবং লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (এলএমএস) তৈরি করবে। এই কোর্সগুলির প্রধান লক্ষ্য পর্যটন খাতে শিক্ষার্থী এবং উদ্যোক্তাদের জন্য নতুন নতুন চাকরির সম্ভাবনা তৈরি করা। 

এসওএইচও প্রকল্পের জন্য এআইইউবি থেকে প্রধান সন্বয়কারী হিসাবে দায়িত্ব পালন করছেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুর রহমান। গত ১ ডিসেম্বর থেকে তিন বছর মেয়াদি এই প্রকল্পটির কার্যক্রম শুরু হয়েছে।

ট্যাগ: এআইইউবি
‘চাঁদা না দিলে, যেখানে পাব গুলি করব’— ইসলামী ফ্রন্ট নেতাকে …
  • ১৩ নভেম্বর ২০২৬
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে মাহফিল করলেন আমির হামজা
  • ১৩ নভেম্বর ২০২৬
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৬০ ডলার করার দাবি
  • ১৩ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারিতে ৩১ বিষয়ে আবেদন পড়ল প্রায় ৪ লাখ
  • ১৩ নভেম্বর ২০২৬
লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১
  • ১৩ নভেম্বর ২০২৬
সপ্তাহে ২৫০০ টাকা চাঁদায় ব্যবসার সুযোগ, নাম বলায় বিক্রেতাকে…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950