শেখ রাসেল ২য় এমআইইউডিসি জাতীয় বিতর্ক প্রতিযোগিতার স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

২১ নভেম্বর ২০২৩, ১২:২৪ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১২ PM
স্মারক গ্রন্থ “নবারুন”-এর মোড়ক উন্মোচন

স্মারক গ্রন্থ “নবারুন”-এর মোড়ক উন্মোচন © টিডিসি ফটো

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত শেখ রাসেল ২য় এমআইইউডিসি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৩ এর স্মারক গ্রন্থ “নবারুন”-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের কার্যালয়ে এ মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান, রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেট ক্লাবের (এমআইইউডিসি) মডারেটর ও সেন্টার ফর জেনারেল এডুকেশনের কোঅর্ডিনেটর ড. মোহাম্মাদ আবুল কালাম আজাদ, সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুল্লাহ, ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট হাসিব আহমদ প্রমুখ। 

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসে গত ২৫ অক্টোবর থেকে শুরু হয়ে ২৮ অক্টোবর পর্যন্ত বর্ণাঢ্য আয়োজনে চলে শেখ রাসেল ২য় এমআইইউডিসি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৩। বাংলা সংসদীয় পদ্ধতির বিতর্ক প্রতিযোগিতায় সারাদেশের ৩২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ২৪টি কলেজের বিতার্কিক দল অংশ নেয়।

জুলাই সনদ বাস্তবায়নের দাবি ও ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের হামল…
  • ০৫ আগস্ট ২০২৬
পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস
  • ০৫ আগস্ট ২০২৬
এনসিপির অব্যহতি পাওয়া নেতা সালাউদ্দীন তানভীর গ্রেপ্তার
  • ০৫ আগস্ট ২০২৬
যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের মধ্যে একজনের মরদ…
  • ০৫ আগস্ট ২০২৬
গলফ কোর্সে ট্রাম্পের সফরের আগে পিস্তল-গুলিসহ এক ব্যক্তি আটক
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই দিবসে ৫০০ শিক্ষার্থী নিয়ে তিতুমীর ছাত্রশিবিরের ‘রান ফ…
  • ০৫ আগস্ট ২০২৬