আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পেলেন আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য

১৫ অক্টোবর ২০২৩, ১১:১২ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪২ PM
আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান

আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান © টিডিসি ফটো

বাকু ইন্টারন্যাশনাল আর্কিটেক্ট অ্যাওয়ার্ড পেয়েছেন আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান। তাঁর 'সিটি অফ এন আর্কিটেক্ট' বই এর জন্য তিনি এই অ্যাওয়ার্ড পান।

আজারবাইজান ইউনিয়ন অফ আর্কিটেক্টস প্রতি চার বছর পর পর এ পুরষ্কারটি দিয়ে থাকে। 
 
অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান তাঁর 'সিটি অফ এন আর্কিটেক্ট' বইটিতে নর্থ সাউথ ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি টেকনলোজী মালয়শিয়ার স্থাপত্য বিভাগের ছাত্রছাত্রীদের করা ঢাকার ঐতিহ্যবাহী স্থাপনার উপর ১৬৩টি স্কেচ স্থান পেয়েছে যেগুলো একজন পরিব্রাজকের দৃষ্টিকোন থেকে তুলে ধরা হয়েছে। 

৩৭১ পাতার এ বইটি ২০১১ সালে ডেল-ভিস্তা ফাউন্ডেশন প্রকাশ করে যার কিয়দংশ ২০০৬ সালে দ্য ডেইলি স্টার কর্তৃক ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়েছিলো।

রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬