ইউল্যাবে ফল ২০২৩ শিক্ষার্থীদের ওরিয়েন্টশন অনুষ্ঠিত

২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৭ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:৫৫ PM

© সংগৃহীত

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) শনিবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত স্থায়ী ক্যাম্পাসে ফল ২০২৩ সেমিস্টারের নবীনদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করে। ডন সামদানি ফ্যাসিলিটেশন এন্ড কনসালটেন্সি’র প্রধান ইন্সপাইরেশনাল অফিসার গোলাম সামদানি ডন এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম সামদানি ডন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- ভবিষ্যৎ কর্মজীবনে সফল হতে ভালো গ্রেড অর্জনের পাশাপাশি কো-কারিকুলার কার্যক্রমে অংশগ্রহন জরুরী। সেই সাথে কোন খণ্ডকালীন চাকরীতে জড়িত থেকে নিজের দক্ষতা বৃদ্ধির উপরও তিনি জোড় দেন।

উদ্বোধনী বক্তব্যে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান নবীনদেরকে ডিন ও বিভাগীয় প্রধানদের সাথে পরিচয় করিয়ে দেন। এ সময় তিনি ইউল্যাবের বিভিন্ন কার্যক্রম যেমন অ্যাডভেঞ্চার ক্লাব ট্যুর, ডিউক অফ এডিনবার্গ অ্যাওয়ার্ডস ইত্যাদির উল্লেখ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রো-ভাইস চ্যান্সেলর, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, ডিন, প্রধান, অনুষদ সদস্য, প্রশাসনিক কর্মকর্তা ও নবাগত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

জাবি মেডিকেল সেন্টারের নামফলকে জাকসু জিএসের নাম, তুলে ফেলল …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রেলওয়ে স্টেশন ভাঙচুর-অগ্নি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
৭ মাসে লিটার প্রতি ৩৫-৪৫ টাকা বেড়েছে তেলের দাম
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
সাঙ্গু নদী থেকে গলায় ও কোমড়ে রশি বাঁধা অজ্ঞাত তরুণীর পচাগলা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬