ওয়েবমেট্রিক্স র‌্যাঙ্কিং

ব্র্যাক-ড্যাফোডিলকে পেছনে ফেলে দেশসেরা নর্থ সাউথ

১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৭ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০০ PM
লোগো

লোগো © ফাইল ছবি

স্পেনের মাদ্রিদভিত্তিক শিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্সের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দেশসেরা হয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। তবে, বিশ্ব র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১৬৯৬তম।

সম্প্রতি ওয়েবমেট্রিক্সের ওয়েবসাইটে প্রকাশিত-২০২৩ সালের বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর র‍্যাঙ্কিংয়ের তালিকা থেকে এ তথ্য জানা গেছে। 

তালিকায় বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ২০১৮তম হয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরে অবস্থান ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের। এরপর র‌্যাঙ্কিংয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয় বিশ্বে ২০৭৯তম, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ৩০০০তম ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ ৩১৯৩তম।

এছাড়া ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ৩২৪৫তম, আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৩৩৬৫তম, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব চট্টগ্রাম ৩৫৪৫তম, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৩৬১৪তম ও  ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ৩৬২৪তম।

এ বছরের এ র‌্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা ৫ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৪টিই যুক্তরাষ্ট্রের। এগুলো হলো- হার্ভার্ড ইউনিভার্সিটি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি), ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলে। আর চতুর্থ অবস্থানে আছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা, প্রকাশনা, গবেষকদের সুপারিশ ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ওপর ভিত্তি করে প্রতিবছর ওয়েবমেট্রিক্স তাদের ওয়েবসাইটে এই র‌্যাঙ্কিং প্রকাশ করে থাকে।

রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬